রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহি‘ষ্কৃত যুবদল নেতা মিশাল আটক | sotto unmochon রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহি‘ষ্কৃত যুবদল নেতা মিশাল আটক | sotto unmochon
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহি‘ষ্কৃত যুবদল নেতা মিশাল আটক

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১০৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি, বহি‘ষ্কৃত যুবদল নেতা ও কথিত সাংবাদিক পরিচয়দানকারী মিশাল মন্ডলকে আটক করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক মিশাল মন্ডল নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিরোইল মটপুকুর এলাকায় এই অভিযান চালানো হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উ‘দ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশি তথ্যানুযায়ী, অভিযুক্ত মিশাল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। খোঁজ নিয়ে আরও জানা গেছে, মিশাল নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দাবি করলেও নানা বিতর্কিত কর্মকাণ্ড ও শৃ‘ঙ্খলাভঙ্গের দায়ে মহানগর যুবদল তাকে আগেই দল থেকে বহিষ্কার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়‘ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং নগরীতে মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa