সিটি কর্পোরেশনে নতুন ক্রীড়া পরিকাঠামো: প্রতি ওয়ার্ডে ফুটসাল ও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের নির্দেশ | sotto unmochon সিটি কর্পোরেশনে নতুন ক্রীড়া পরিকাঠামো: প্রতি ওয়ার্ডে ফুটসাল ও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের নির্দেশ | sotto unmochon
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল ব্যবসায়ীর লা’শ: বাসে শ্বা’সরোধে হ’ত্যা’র পর ফেলা হয় মরদেহ, তিন বাসকর্মী গ্রেপ্তার গাজীপুরে গাছা থানা পুলিশের বিশেষ অ্যাকশন: পৃথক অভিযানে আটক ৪ রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ পুলিশি অভিযান, অপরাধে জড়িত ৮৩ জন আটক বিদ্যুৎ বিলের ক্ষোভে প্রধানমন্ত্রীকে কটূক্তি: গাজীপুরে গ্রেপ্তার যুবক, থানায় বিএনপি-এনসিপি বাকবিতণ্ড গাজীপুরের টঙ্গীতে মাদক নির্মূলের অজুহাতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে বিএসটিআই ও জেলা প্রশাসনের অভিযান: সাড়ে ৪ লাখ টাকা জরিমানা কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা রাজধানীর চার থানায় ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৯ মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা

সিটি কর্পোরেশনে নতুন ক্রীড়া পরিকাঠামো: প্রতি ওয়ার্ডে ফুটসাল ও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের নির্দেশ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১১৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দেশের প্রতিটি নগর এলাকায় যুবসমাজকে মাদকমু’ক্ত ও সুস্থধারায় রাখার উদ্দেশ্যে খেলার মাঠের সুব্যবস্থা ও সংস্কার নিশ্চিত করতে সচিবালয়ে এক উচ্চপর্যায়ের নীতি-নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এতে দেশের অন্যান্য নগর সংস্থার পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সহ সকল সিটি কর্পোরেশনের প্রশাসকমণ্ডলী সরাসরি অংশ নেন।

​উক্ত বৈঠকে সিটি কর্পোরেশন এলাকার সার্বিক খেলার মাঠ সং’স্কার ও উন্নয়নের ক্ষেত্রে সংশ্লি’ষ্ট কর্পোরেশনগুলোর সুনির্দি’ষ্ট পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। একইসাথে মাঠ পর্যায়ে অবকাঠামো বৃদ্ধির লক্ষ্যে প্রতি ২ থেকে ৩টি ওয়ার্ডের সমন্বয়ে অন্তত ১টি পূর্ণা’ঙ্গ খেলার মাঠ তৈরি এবং প্রতিটি স্বত’ন্ত্র ওয়ার্ডে ১টি করে আধুনিক ফুটসাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের গুরুত্বারোপ করা হয়। নগর এলাকার অধিবাসীদের জন্য খেলাধুলার অনুকূল পরিবেশ সৃষ্টি করে একটি ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তোলার বিষয়ে সভায় সর্বসম্মত সংকল্প গ্রহণ করা হয়। দ্রুত সময়ের মধ্যে নগরবাসী এর ইতিবাচক ও দৃশ্যমান সুফল পাবেন বলে বৈঠকে প্রত্যয় ব্যক্ত করেন নীতি-নির্ধারকরা। আলোচনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানসহ সরকারের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa