সাংবাদিকের ওপর হামলা: ৫ দিনেও আসামি ধরা ছোঁয়ার বাইরে, রাজপথে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা | sotto unmochon সাংবাদিকের ওপর হামলা: ৫ দিনেও আসামি ধরা ছোঁয়ার বাইরে, রাজপথে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা | sotto unmochon
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

সাংবাদিকের ওপর হামলা: ৫ দিনেও আসামি ধরা ছোঁয়ার বাইরে, রাজপথে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা

ডেক্স রিপোর্ট / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর সশ’স্ত্র হামলার পাঁচ দিন অতিবাহিত হলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। নজিরবিহীন এই হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃ’ষ্টা’ন্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। রাজপথের বিক্ষোভ কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, অবিলম্বে জড়িতদের আইনের আওতায় না আনা হলে সমগ্র গাজীপুরের সাংবাদিক সমাজ আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

​মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগরীর গাছা এলাকায় ‘ইন্ডোসর’ নামক একটি পোশাক কারখানার সামনে ঝুট ব্যবসার নিয়’ন্ত্র’ণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অ’স্ত্রের মহড়ার খবর পেয়ে গত ১৩ আগস্ট সংবাদের তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করতে যান গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি শরীফ ওমর টুটুল। অভিযোগ রয়েছে, হামিদ মন্ডল ও তার ছেলে যুবলীগ নেতা সোহেলের নেতৃত্বে সেখানে উপস্থিত দুর্বৃত্তরা সাংবাদিক টুটুলের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং রামদা দিয়ে মাথায় মারাত্মক আঘাত করে। পরবর্তীতে র’ক্তা’ক্ত ও আশ’ঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Gazipur journalist Sharif Omar Tutul injured after being attacked while collecting news details

এ ঘটনায় গাছা মেট্রো থানায় মামলা দায়ের করা সত্ত্বেও পাঁচ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি হামিদ মন্ডল ও তার ছেলে সোহেলসহ এজাহারনামীয় নয়জন আসামির একজনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিক নেতারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবশালী পরিচয় রয়েছে; সোহেল আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তার বাবা হামিদ মন্ডল বর্তমানে বিএনপির ৩২ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্বে আছেন। রাজনৈতিক অবস্থান কিংবা দলীয় ক্ষমতা ব্যবহার করে কোনো আসামিকে আড়াল করার চে’ষ্টা করা হলে সেই সব আশ্রয়দাতাদের মুখোশ উন্মোচন করার ঘোষণা দেন তারা। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর এ ধরনের আঘাতকে বাকস্বাধীনতা রোধের শামিল উল্লেখ করে বক্তারা আইনশৃ’ঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

​মানববন্ধনে বক্তব্য দেন গাছা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি মো. আখতার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারী, গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সামছুদ্দিন জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, গাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আরিফ মৃধা, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানাউল্ল্যাহ ভূইয়া, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক মো. পারভেজ মিয়া এবং গাজীপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

​প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিক নেতারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, কঠোর শাস্তি প্রদান এবং গাজীপুরে কর্মরত সংবাদকর্মীদের সার্বিক পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। গাছা থানা প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর ইসলামের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার শীর্ষস্থানীয় বহু সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সংবাদকর্মীরা সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa