ঝুট কারবারের চিত্র ধারণে গিয়ে র'ক্তা'ক্ত সাংবাদিক: মামলা হলেও অধরা মূল অভিযুক্তরা | sotto unmochon ঝুট কারবারের চিত্র ধারণে গিয়ে র'ক্তা'ক্ত সাংবাদিক: মামলা হলেও অধরা মূল অভিযুক্তরা | sotto unmochon
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

ঝুট কারবারের চিত্র ধারণে গিয়ে র’ক্তা’ক্ত সাংবাদিক: মামলা হলেও অধরা মূল অভিযুক্তরা

ডেক্স রিপোর্ট / ৩০১ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি শরীফ ওমর টুটুলকে রামদা দিয়ে কু’পিয়ে ও পেটানোসহ গু’রুতর আহত করার ঘটনায় গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নথিবদ্ধ হওয়া এই মামলায় গাছা থানার ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদ মন্ডলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অ’জ্ঞা’তনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মর্মান্তিক এই হামলার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

​ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে খবর আসে গাছা থানার ডেগেরচালা ফকির মার্কেট সংলগ্ন এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একদল সশ’স্ত্র লোক দেশীয় অ’স্ত্রের মহড়া দিচ্ছে। সংবাদ কাভার করতে শরীফ ওমর টুটুল ও তাঁর সহযোগীরা  দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পৌঁছে তারা দেখতে পান রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও লোহার রডসহ বেশ কিছু লোক মুখোমুখি অবস্থান করছে। সাংবাদিক টুটুল মোবাইল ফোনে এই সংঘাতের ভিডিও ধারণ শুরু করলে হামিদ মন্ডলের নির্দেশে তাঁর ছেলে যুবলীগ নেতা সোহেল ধারালো রামদা দিয়ে টুটুলের মাথা লক্ষ্য করে পরপর দুটি কোপ দেয়।

​কোপের আঘাতে র’ক্তা’ক্ত হয়ে টুটুল মাটিতে লুটিয়ে পড়লে অন্য অভিযুক্তরা স্টিলের পাইপ ও রড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর শুরু করে। মামলায় উল্লেখ করা হয়েছে, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রড দিয়ে আঘাত করেন এবং আমজাদ হোসেন সাংবাদিক টুটুলের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হ’ত্যার চে’ষ্টা চালান। একই সময়ে ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন। পরবর্তীতে সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উ’দ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

​হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বাধীন সাংবাদিকতার ওপর রাজনৈতিক বা প্রভাবশালী মহলের এই ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃ’ষ্টা’ন্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সাথে তিনি হামলায় ব্যবহৃত অ’স্ত্র উ’দ্ধার এবং আহত সাংবাদিক ও তাঁর পরিবারের যথাযথ নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লি’ষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa