ঝুটের দখলে হামিদ মণ্ডলের সশ'স্ত্র তাণ্ডব,গাজীপুরে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা | sotto unmochon ঝুটের দখলে হামিদ মণ্ডলের সশ'স্ত্র তাণ্ডব,গাজীপুরে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা | sotto unmochon
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

ঝুটের দখলে হামিদ মণ্ডলের সশ’স্ত্র তাণ্ডব,গাজীপুরে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা

ডেক্স রিপোর্ট / ৪৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়’ন্ত্র’ণ নিয়ে তীব্র উত্তেজনা ও প্রকাশ্যে দেশীয় অ’স্ত্রে’র মহড়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রামদার কোপে গু’রুতর আহত হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর মহানগর প্রতিনিধি শরীফ ওমর টুটুল।” আশ’ঙ্কা’জনক অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​ফকির মার্কেট সংলগ্ন ইন্ডেসরি পোশাক কারখানার সামনে এই সহিংস পরিস্থিতি সৃ’ষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই একটি প্রভাবশালী সিন্ডিকেট কারখানাটির ঝুট ব্যবসা কবজায় নিতে তৎপর হয়ে ওঠে। ওই সিন্ডিকেটের অন্যতম অভিযুক্ত হামিদ মণ্ডল ও তার ছেলে যুবলীগ নেতা সোহেলের নেতৃত্বে একদল সশ’স্ত্র লোক বৃহস্পতিবার সকাল থেকেই কারখানা প্রা’ঙ্গণে অবস্থান নিয়ে মহড়া দিতে থাকে।’

​পরিস্থিতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শরীফ ওমর টুটুল স্থানীয় একজনের সাথে কথা বলার সময় হঠাৎ পেছন থেকে তার মাথায় ধারালো রামদা দিয়ে আঘাত করা হয়। এতে তিনি র’ক্তা’ক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাকে উ’দ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দূর্জয় জানান, আঘাতে মাথার কয়েকটি স্ত’র কেটে গেছে। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে এবং প্রকৃত অবস্থা বুঝতে সিটি স্ক্যানের সি’দ্ধা’ন্ত নেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম আহত সাংবাদিকের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

​ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান প্রতিদিনের কাগজ-এর বিশেষ প্রতিনিধি মো. আখতার হোসেন। এদিকে সাংবাদিকের ওপর এই নির্মম হামলার খবরে গাজীপুরের গণমাধ্যমকর্মী মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা ঘটনার সাথে জড়িত হামিদ ম’ণ্ডল, তার ছেলে সোহেলসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনার বিষয়ে জানতে হামিদ ম’ণ্ডলের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার যোগাযোগের চে’ষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

​গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানি জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের জন্য এসআই নজরুল ইসলামকে দায়িত্ব দিয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্তের চে’ষ্টা চলছে। অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরায়েল হাওলাদার আ’শ্ব’স্ত করেছেন, সংবাদকর্মীর ওপর হামলার এই ঘটনাটি অত্যন্ত গু’রুত্বের সাথে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa