গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা | sotto unmochon গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা | sotto unmochon
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা

ডেক্স রিপোর্ট / ২৯৮ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় লাইসেন্স ও প্রয়োজনীয় ছাড়পত্রহীন তিনটি ডায়াগনস্টিক সেন্টারে আচমকা অভিযান চালিয়েছে র‍্যাব ও জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। বুধবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-নাহিন নিশাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​আদালত সূত্রের বরাতে জানা যায়, র‍্যাব-১ এর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিচালিত হয় এই তদারকি।

​তদন্তকালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর কোনো হালনাগাদ লাইসেন্স কিংবা পরিবেশগত ছাড়পত্র ছিল না। অনিয়মের দায়ে গাজীপুর অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা এবং কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর বাইরে, ছাড়পত্র ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এক্স-রে মেশিন পরিচালনার অপরাধে এক টেকনিশিয়ানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

​অন্যদিকে, চরম জালিয়াতির আশ্রয় নেওয়া মডেল ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনুসন্ধানকালে দেখা যায়, উক্ত প্রতিষ্ঠানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীর্ঘদিন যাবৎ ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখতেন এবং নিজস্ব প্যাডে ইচ্ছেমতো উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবস্থাপত্র দিতেন। ভুয়া ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণা ও বেআইনিভাবে অ্যান্টিবায়োটিক লেখার দায়ে সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ৫ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অপরাধের গুরুত্ব বিবেচনায় মডেল ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয় প্রশাসন।

​আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-নাহিন নিশাত জানান, জনস্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে এ জাতীয় প্রতারণা ও অনৈতিক ব্যবসা কোনোভাবেই সহ্য করা হবে না। সাধারণ মানুষের স্বা’স্থ্যসুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​উক্ত অভিযানে র‍্যাব-১ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa