• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাছায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পালানোর ঘটনায় আটক যুবককে সমঝোতায় মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বাসন থানায় আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ গাজীপুরে জমি বিরোধে গৃহবধূ ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গাছা থানায় লিখিত অভিযোগ ভুয়া কবিরাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও হুমকি, পাল্টা চাঁদা দাবির নাটক ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি ডেস্কটপ কম্পিউটার প্রদান গাজীপুরে ধরা পড়ল কু’খ্যাত রহিম বাহিনী, স্বস্তিতে ধীরাশ্রমের বাসিন্দারা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা টঙ্গীতে গাঁজাসহ সাবেক যুবদল নেতার স্ত্রী ও শীর্ষ মাদক কারবারি টুনি গ্রেফতার বোমা হামলায় পুড়ল আড়ানী পৌর বিএনপি কার্যালয়: এলাকায় উত্তেজনা গাজীপুরে জামায়াতের আলোচনা সভা: শহীদদের স্বপ্ন পূরণে জাতীয় ঐকমত্যের ডাক

অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা রুবেলের সংবাদ সম্মেলন: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ডেক্স রিপোর্ট / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপির নেতা নাসির উদ্দিন সরকার রুবেল তার বি’রুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও নির্দিষ্ট কিছু অনলাইন পোর্টালে সম্পূর্ণ মিথ্যা সংবাদ ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা না হলে সংশ্লি’ষ্ট চক্রের বি’রুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বুধবার (১৭ জুন) তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন সরকার রুবেল অভিযোগ করেন, একটি বিশেষ স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচে’ষ্টায় লিপ্ত হয়ে এই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

​উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত বিল্লাল হোসেন বাবু নামের এক ভুক্তভোগী দাবি করেন যে, ইকরা, ডিসকো জনি, পারভেজ ও রাজিব তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গু’রুতর অ’ঙ্গহানি করেছে। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে তিনি গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সু’ষ্ঠু তদন্ত ও দোষীদের দৃ’ষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

​নাসির উদ্দিন সরকার রুবেল তার বক্তব্যে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে একাধিক মিথ্যা মামলা ও বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন।

​তিনি আরও অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, বর্তমানে কিছু কুচক্রী ব্যক্তি ও গো’ষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার বানিয়ে তাকে বিতর্কিত করার অপচে’ষ্টা চালাচ্ছে। একই সময়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, দলের নাম ভাঙিয়ে কিছু অপরাধী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন প্রকার সমাজবিরোধী কর্মকা’ণ্ড পরিচালনা করছে। এসব অপকর্মের সাথে যুক্ত ব্যক্তিদের সঙ্গে তার দূরতম কোনো ধরনের সংশ্লি’ষ্টতা নেই এবং তিনি এসবের তীব্র নিন্দা জানান।

​রুবেল স্প’ষ্ট ভাষায় জানিয়ে দেন, তার বি’রুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার অব্যাহত রাখা হলে তিনি প্রচলিত আইনে অপরাধীদের বি’রুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের এই ধরনের ষড়য’ন্ত্রের বি’রুদ্ধে সদা সতর্ক থাকার আহ্বান জানান এবং সকল অপরাধমূলক কর্মকা’ণ্ডের বি’রুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গু’রুত্বারোপ করেন। সংবাদ সম্মেলনের শেষভাগে তিনি যেকোনো পরিস্থিতিতে অতীতের ন্যায় ভবিষ্যতেও গাজীপুরবাসীর পাশে থেকে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares