• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে নিষি’দ্ধ সংগঠনের তৎপরতায় প্রশাসনের মদদের অভিযোগ এনসিপির গাছায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পালানোর ঘটনায় আটক যুবককে সমঝোতায় মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বাসন থানায় আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ গাজীপুরে জমি বিরোধে গৃহবধূ ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গাছা থানায় লিখিত অভিযোগ ভুয়া কবিরাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও হুমকি, পাল্টা চাঁদা দাবির নাটক ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি ডেস্কটপ কম্পিউটার প্রদান গাজীপুরে ধরা পড়ল কু’খ্যাত রহিম বাহিনী, স্বস্তিতে ধীরাশ্রমের বাসিন্দারা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা টঙ্গীতে গাঁজাসহ সাবেক যুবদল নেতার স্ত্রী ও শীর্ষ মাদক কারবারি টুনি গ্রেফতার বোমা হামলায় পুড়ল আড়ানী পৌর বিএনপি কার্যালয়: এলাকায় উত্তেজনা

গাছায় পৃথক অভিযানে মাদক কারবারি আটক: জব্দ ফেনসিডিল ও ইয়াবা

ডেক্স রিপোর্ট / ২৫৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃ’ঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, ইয়াবা এবং মাদক সেবনের ফুয়েল উ’দ্ধার করা হয়। একইসঙ্গে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, প্রথম অভিযানে মোহাম্মদ শাহরিয়ার ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে ৬৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। অভিযানের সময় গাড়িচালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অপরদিকে, খাইলকুর দক্ষিণপাড়া এলাকায় আইনশৃ’ঙ্খলা বাহিনী দ্বিতীয় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে খোরশেদ আলম ও মেহেদী হাসান নামে দুজনকে ২০ পিস ইয়াবা ও কিছু ফুয়েলসহ আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে ইতিপূর্বেই ছয়টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জিএমপি গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares