বাসন থানায় আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ | sotto unmochon বাসন থানায় আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ | sotto unmochon
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, রায় ঘিরে নানা আলোচনা বাউবির এমএসএস প্রোগ্রামে ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন গাজীপুরে আনসার-ভিডিপির আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও রিক্রুটিং লাইসেন্স প্রদান সালথায় যুবদলের মতবিনিময় সভা: মাদক নির্মূল ও আইনশৃ’ঙ্খলা উন্নতির অঙ্গীকার গাজীপুরে দুই প্রতিষ্ঠানে ভেজাল ও অবৈধ সিএনজি বেচাকেনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা টঙ্গী বাজার মন্দিরে জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময় রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর; সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে ব্যাপক তৎপরতা; ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনে ভূমিমন্ত্রী ঝুট ব্যবসা নিয়ে ওঠা অভিযোগের কড়া জবাব তুষারের; বললেন ‘রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা’ কৃষকদের জন্য বড় বার্তা রাষ্ট্রপতির: প্রণোদনা ও ভর্তুকি বৃদ্ধির জোর তাগিদ

বাসন থানায় আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭

ডেক্স রিপোর্ট / ৩০৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তায় একটি আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অনৈতিক কর্মকা’ণ্ড ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রোডের ‘হোটেল রাজমনি’ নামক আবাসিক হোটেলে এই উ’দ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশি সূত্রে জানা যায়, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদের প্রত্যক্ষ নেতৃত্বে এবং এসআই শামসুজ্জামানের পরিচালনায় সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানটি চালানো হয়। হোটেলটির নির্দিষ্ট কিছু কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয়।

​আটককৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার মৃ’ত নাজিম উদ্দীনের কন্যা মুফতি মোছা. সাকুরা আক্তার (২০) এবং টাঙ্গাইলের দেলদুয়ার থানার আক্কাস মিয়ার কন্যা মুফতি মোছা. সুমি বেগম (৩২)। পুরুষদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে শেরপুরের ঝিনাইগাতী থানার মৃত মোতালেবের পুত্র মাও. মুফতি মো. উসমান গনি (২৮), ময়মনসিংহের ধোবাউড়া থানার মো. আফতার উদ্দীনের পুত্র মুফতি মো. আবু শোয়াইব, পঞ্চগড়ের আটোয়ারী থানার মৃত রফিকুল ইসলামের পুত্র সুমন ইসলাম সানি (২৬), গাজীপুরের বাসন থানার চান্দনা এলাকার ওসমান আলীর পুত্র আসাদুজ্জামান রীমন (২৬) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার হাফিজ উদ্দিনের পুত্র মো. ফয়সাল (২৫)।

​আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লি’ষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চালানো হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa