গাজীপুরে দুই বাসের নির্মম চাপায় প্রাণ হারালেন ২ জন: মহাসড়কে দীর্ঘ যানজট, বাস দুটি জব্দ | sotto unmochon গাজীপুরে দুই বাসের নির্মম চাপায় প্রাণ হারালেন ২ জন: মহাসড়কে দীর্ঘ যানজট, বাস দুটি জব্দ | sotto unmochon
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

গাজীপুরে দুই বাসের নির্মম চাপায় প্রাণ হারালেন ২ জন: মহাসড়কে দীর্ঘ যানজট, বাস দুটি জব্দ

ডেক্স রিপোর্ট / ৩০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই বাসের মাঝে চাপা পড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ দুইজন ঘটনাস্থলেই নি’হত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাসন সড়ক এলাকায় একটি অটোরিকশা দুটি বাসের মাঝখানে পড়ে যায়। বাস দুটির মুখোমুখি বা পেছন থেকে দেওয়া তীব্র চিপায় অটোরিকশাটি মারাত্মকভাবে চাপা পড়ে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক আরোহী প্রাণ হারান।

​দুর্ঘটনার পর পরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কের একটি লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে আটকে পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় দুই জন নি’হত হয়েছেন। নিহতদের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাস দুটিকে পুলিশ জব্দ করেছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa