• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস নিয়ম না মেনে ভবন নির্মাণ ও রাস্তা দখলের সাজা: গাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিদ্যুৎ লাইন কাটা ও জরিমানা টঙ্গীতে ফ্ল্যাট বাসায় পুলিশের হানা: বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ আটক ২ গাজীপুরে সাংবাদিককে নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণ: ৫ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর গাজীপুরে মেট্রিক্স স্টাইল কারখানার ষষ্ঠ তলায় আ’গুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় নিয়’ন্ত্রণ অপরাধ দমনে কঠোর গাছা থানা পুলিশ: নারীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১ তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিতেই সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ: বাঘায় বিজ্ঞান প্রদর্শনী গাজীপুরে মাদক উ’দ্ধার ও হ’ত্যাচে’ষ্টার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ যুবসমাজকে মাদকমুক্ত রাখতে মুফাসা ইয়ুথ ক্লাবের আত্মপ্রকাশ পদ্মা নদীতে স্পিডবোটে যুবকের গু’লিবি’দ্ধ লা’শ উ’দ্ধার, নেপথ্যে বালুমহলের আধিপত্য

চকরাজাপুর চরে কি তবে ফিরবে শান্তি? স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে সোচ্চার চরের হাজারো মানুষ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার বুকে জেগে ওঠা চকরাজাপুর ইউনিয়ন তথা দুর্গম চকরাজাপুর চরের সর্বস্তরের বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি অথবা পূর্ণাঙ্গ থানা স্থাপনের জোর দাবি জানিয়েছেন। ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং যোগাযোগ ব্যবস্থার চরম সীমাবদ্ধতার কারণে এই অঞ্চলের সাধারণ মানুষের জানমাল, গবাদিপশু ও কষ্টার্জিত ফসলের নিরাপত্তা প্রতিনিয়ত চরম হুমকির মুখে পড়ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। অবহেলিত ও মেহনতি মানুষ, সাধারণ কৃষক এবং স্থানীয় ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষায় চরাঞ্চলে স্থায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখন সময়ের চরম দাবিতে পরিণত হয়েছে।

​স্থানীয়দের দীর্ঘদিনের ভাষ্য অনুযায়ী, হাজার হাজার মানুষের নিরাপত্তা বিধান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় চকরাজাপুর চরে অবিলম্বে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি বা থানা গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই লক্ষে তারা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে আকুল আবেদন জানিয়েছেন। চরের বুকে স্থায়ী কোনো আইনি নিরাপত্তা ব্যবস্থা চালু করে অবহেলিত চরাঞ্চলবাসীর জানমালের পূর্ণ নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা হবে, এমনটাই এখন পদ্মাপাড়ের প্রতিটি মানুষের মূল প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা