সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানের চিরবিদায়: গাজীপুরে শোকের ছায়া | sotto unmochon সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানের চিরবিদায়: গাজীপুরে শোকের ছায়া | sotto unmochon
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে দুই প্রতিষ্ঠানে ভেজাল ও অবৈধ সিএনজি বেচাকেনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা টঙ্গী বাজার মন্দিরে জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময় রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর; সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে ব্যাপক তৎপরতা; ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনে ভূমিমন্ত্রী ঝুট ব্যবসা নিয়ে ওঠা অভিযোগের কড়া জবাব তুষারের; বললেন ‘রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা’ কৃষকদের জন্য বড় বার্তা রাষ্ট্রপতির: প্রণোদনা ও ভর্তুকি বৃদ্ধির জোর তাগিদ কৃত্রিম সংকট ও অনিয়মের দায়ে গাজীপুরে অভিযান: ফিলিং স্টেশনে ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা ভুয়া ব্র্যান্ডের ডিটারজেন্ট প্রস্তুত ও বাজারজাতকরণ: গাজীপুরে ইনোভেটিভ হোম কেয়ারকে বিপুল অর্থ জরিমানা বাঘায় পদ্মার তীরে ঝঙ্কার তুলল ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা টঙ্গীতে অপরাধীদের ধারালো অ’স্ত্রের আঘাত: আহত এসআইয়ের সাহসিকতায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানের চিরবিদায়: গাজীপুরে শোকের ছায়া

ডেক্স রিপোর্ট / ৪২৩ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

গাজীপুর তথা দেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান সাংবাদিক মো. আব্দুল হামিদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যানসারসহ লিভার ও কিডনি জটিলতার সঙ্গে যুদ্ধ করে আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় রাজধানীর আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃ’ত্যুতে গাজীপুরের সংবাদকর্মীসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বোর্ড বাজার এলাকার এই কৃতি সন্তানের বিদায়ে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

​মরহুম আব্দুল হামিদ খান তাঁর সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান ‘ক্রাইম সার্চ’ এবং এশিয়ান টেলিভিশনের ‘এশিয়ান ক্রাইম সার্চ’-এর মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া তিনি দৈনিক অগ্নিশিখা, দৈনিক একুশের বাণী এবং ডেইলি প্রেজেন্ট টাইমস-এর মতো প্রথম সারির গণমাধ্যমগুলোতে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃ’ত্যুপূর্ব পর্যন্ত তিনি জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

​সাংবাদিকদের অধিকার আদায়ে এবং পেশাগত উন্নয়নে তিনি আজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি গাছা  প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ নবনির্বাচিত সভাপতি হিসেবে সংগঠনের হাল ধরেছিলেন। এছাড়া গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবেও তাঁর বিশেষ অবদান ছিল। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও অমায়িক ব্যবহার তাঁকে সহকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল।

​দীর্ঘদিন ধরে তিনি কিডনি, লিভার, জন্ডিস ও ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাঁকে আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই তিনি আজ জীবনের শেষ লড়াইটি শেষ করেন। মৃ’ত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃ’ত্যুসংবাদ ছড়িয়ে পড়লে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আব্দুল হামিদ খানের মৃ’ত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালাম। তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংগঠনিক দক্ষতা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। গাছা থানা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa