• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গাজীপুরে ছাত্রদল ও যুবদলের বড় মহড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন সাংবাদিক রেজানুর ইসলাম পবিত্র মসজিদে জাল টাকা দিয়ে অভিনব প্রতারণার চে’ষ্টা, হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি পূবাইলে পুরোনো টায়ার উৎপাদন কারখানায় আ’গুন, নিয়’ন্ত্রণে ফায়ার সার্ভিস অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা রুবেলের সংবাদ সম্মেলন: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি গাছায় পৃথক অভিযানে মাদক কারবারি আটক: জব্দ ফেনসিডিল ও ইয়াবা বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস নিয়ম না মেনে ভবন নির্মাণ ও রাস্তা দখলের সাজা: গাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিদ্যুৎ লাইন কাটা ও জরিমানা টঙ্গীতে ফ্ল্যাট বাসায় পুলিশের হানা: বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ আটক ২

গাজীপুরে উদ্ধার ঠাকুরগাঁওয়ের তিন কিশোরী ও শিশু জুয়েল পরিবারের কাছে হস্তান্তর

ডেক্স রিপোর্ট / ১৮৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

​ঠাকুরগাঁও সদর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ। একই সাথে উদ্ধার হওয়া ৬ বছর বয়সী শিশু আব্দুল্লাহ আল জুয়েলকেও তার বাবা-মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া তিন কিশোরী হলো— হুমায়রা জান্নাত হ্যাপি (১৪), মেঘলা আক্তার (১৪) ও দোলা আক্তার (১৩)। তারা প্রত্যেকেই ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন কিশোরী ঠাকুরগাঁও থেকে বের হয়ে কীভাবে গাজীপুরে পৌঁছালো সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। বুধবার গাজীপুরের বোর্ডবাজার এলাকায় তাদের উদ্দেশ্যহীন ও সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে গাছা থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুউজ্জামানের নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে এবং দ্রুত কিশোরীদের পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়।

​এদিকে, টঙ্গী পশ্চিম থানার সাতাশ এলাকা থেকে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহ আল জুয়েলকেও উদ্ধার করে তার বাবা গোলাম মোস্তফা ও মাতা রাশিদা বেগমের হাতে তুলে দেয় পুলিশ। নিখোঁজ সন্তানদের ফিরে পেয়ে স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা আবেগাপ্লুত হয়ে গাছা থানা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সফল অভিযান সম্পর্কে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুউজ্জামান জানান, পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং শিশুদের নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিতে পেরে সন্তুষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা