কালিয়াকুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃ'ত্যু, ট্রাকে অ'গ্নিসংযোগ | sotto unmochon কালিয়াকুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃ'ত্যু, ট্রাকে অ'গ্নিসংযোগ | sotto unmochon
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

কালিয়াকুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃ’ত্যু, ট্রাকে অ’গ্নিসংযোগ

Reporter Name / ৩৮১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

গাজীপুরের কালিয়াকুরে গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তিনজনের মৃ’ত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার সময় উত্তেজিত জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ট্রাকে আ’গুন ধরিয়ে দিলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। কালিয়াকুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গণপিটুনিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় গরু চুরির ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাত তথা রোববার ভোররাতে একটি ট্রাক নিয়ে একদল ব্যক্তি বাঘচালা এলাকায় গরু চুরির উদ্দেশ্যে হানা দেয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী চারদিক থেকে তাদের ধাওয়া করে। এ সময় দলের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা।

​স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই তিন ব্যক্তির মৃ’ত্যু নিশ্চিত হয়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা অভিযুক্তদের ব্যবহৃত ট্রাকে অ’গ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়’ন্ত্রণে আনে এবং ট্রাকের আ’গুন নির্বাপণ করে। পুলিশ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa