• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গাজীপুরে ছাত্রদল ও যুবদলের বড় মহড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন সাংবাদিক রেজানুর ইসলাম পবিত্র মসজিদে জাল টাকা দিয়ে অভিনব প্রতারণার চে’ষ্টা, হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি পূবাইলে পুরোনো টায়ার উৎপাদন কারখানায় আ’গুন, নিয়’ন্ত্রণে ফায়ার সার্ভিস অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা রুবেলের সংবাদ সম্মেলন: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি গাছায় পৃথক অভিযানে মাদক কারবারি আটক: জব্দ ফেনসিডিল ও ইয়াবা বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস নিয়ম না মেনে ভবন নির্মাণ ও রাস্তা দখলের সাজা: গাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিদ্যুৎ লাইন কাটা ও জরিমানা টঙ্গীতে ফ্ল্যাট বাসায় পুলিশের হানা: বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ আটক ২

প্রবাসীদের আইডি হ্যাক করে অর্থ আ’ত্মসাৎ: লালপুরে সক্রিয় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ২২১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণা ও হ্যাকিং চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশি সূত্রে জানা গেছে, লালপুর থানার এসআই মোঃ মুনসুপ আলী ও এএসআই মোঃ আনছার আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম নিয়মিত টহল ও আইনশৃ’ঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনার সময় এই চক্রের সন্ধান পায়। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের রাজন হোসেনের বাড়িতে হানা দিয়ে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— লালপুরের দুড়দুড়িয়া গ্রামের মোঃ রাজন আলী (৩১) এবং রাজশাহী জেলার বাঘা থানার চক-নায়ের গ্রামের মোঃ আহাদ আলী (১৯) ও মোঃ তুষার আলী (২০)।

​তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রটি মূলত প্রবাসীদের লক্ষ্য করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। তারা উচ্চক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অনধিকার প্রবেশ করত। এরপর কৌশলে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিত এবং পরিচিতজনদের কাছে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করে আ’ত্মসাৎ করত। এই চক্রের কবলে পড়ে অনেক প্রবাসী ও তাদের পরিবার আর্থিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬-এর ১৭(২)(খ), ২২(২) এবং ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। দীর্ঘদিনের এই হ্যাকিং অপতৎপরতা বন্ধে পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ দমনে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা