যুক্তরাষ্ট্র সফরে কিম জং চল, বৈঠক নিয়ে আলোচনা | sotto unmochon যুক্তরাষ্ট্র সফরে কিম জং চল, বৈঠক নিয়ে আলোচনা | sotto unmochon
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

যুক্তরাষ্ট্র সফরে কিম জং চল, বৈঠক নিয়ে আলোচনা

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

যুক্তরাষ্ট্র সফর করছেন উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা কিম জং চল। সফরে ১২ জুন সিঙ্গাপুরে দুই দেশের সম্ভাব্য অনুষ্ঠেয় বৈঠক নিয়ে আলোচনা করছেন তিনি।
বুধবার (৩০ মে) উত্তর কোরীয় নেতা কিম জং উনের ব্যক্তিগত সহকারী এবং ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বেইজিংয়ের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের জনএফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেন কিম জং চল। এরপর তিনি নিউইয়র্কের ম্যানহাটন শহরের একটি হোটেলে অবস্থান নেন।

এরপর ওইদিনই সন্ধ্যায় সিঙ্গাপুরের সম্ভাব্য বৈঠকটি নিয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও এর সঙ্গে আলোচনায় বসেন কিম জং উনের বিশ্বস্ত এ কর্মকর্তা। তবে বৃহস্পতিবারও (৩১ মে) তাদের মধ্যে ফের বৈঠক আলোচনার কথা রয়েছে।

১২ জুন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বৈঠক নির্ধারিত ছিল। কিন্তু কুটনৈতিক কারণে গত সপ্তাহে এটি বাতিল করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে আবার সিদ্ধান্ত পুনঃবিবেচনা করেন ট্রাম্প। এর প্রেক্ষিতে বৈঠকটি হওয়ার সম্ভাব্যতা দেখা দেয়।

এদিকে, এ দুই দেশের কর্মকর্তারা প্রথমবারের মতো মিলিত হয়েছেন সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনার মাধ্যমে। এর আগে ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন উত্তর কোরিয়ার জো মং রক।

স্বরাষ্ট্র সচিব পম্পেও টুইটে বলেছেন, আলোচনায় উত্তর কোরিয়ার পেনিনসুলার পরমাণু নিরস্ত্রীকরণের পূর্ণাঙ্গ প্রমাণ সাপেক্ষতার বিষয়ে আগের অবস্থানেই থাকবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক মিসাইল উন্নতীকরণে যুক্তরাষ্ট্র অনুমতি দেবে না। কারণ মিসাইল শক্তিসম্পন্ন উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে আঘাত করতে পারে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিহীন দেখতে চায়।

উত্তর কোরিয়ার এক কর্মকর্তা বলছেন, সম্ভাব্য বৈঠক নিয়ে বৃহস্পতিবারের আলোচনায় পারমাণবিক কেন্দ্র ধ্বংসের প্রতিশ্রুতির কথা জানাবে উত্তর কোরিয়া। সেইসঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলোচনা করা হবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa