বাজার নিয়'ন্ত্রণে রাজশাহীতে মেট্রোপলিটন আদালতের অভিযান, ৩ দোকানে জরিমানা - Sotto Unmochon বাজার নিয়'ন্ত্রণে রাজশাহীতে মেট্রোপলিটন আদালতের অভিযান, ৩ দোকানে জরিমানা - Sotto Unmochon
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

বাজার নিয়’ন্ত্রণে রাজশাহীতে মেট্রোপলিটন আদালতের অভিযান, ৩ দোকানে জরিমানা

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ২০ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

Views: 2

রাজশাহী মহানগরীতে ওজনে কারচুপি, বিএসটিআইয়ের মানচিহ্ন অবৈধ ব্যবহার এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে সামারি ট্রায়াল কোর্ট। বুধবার বিকেলে নগরীর সাহেব বাজার ও আরডিএ মার্কেট এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়’ন্ত্রণে মেট্রোপলিটন আদালতের এই বিশেষ পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

​অভিযান চলাকালীন সাহেব বাজার গুড়পট্টি এলাকার মৌচাক মিষ্টান্ন ভান্ডারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার করে আসছিল, যার ফলে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওজনে কম দেওয়া এবং অনুমোদিত কারখানার বাইরে ‘ফার্মেন্টেড মিল্ক বা মাঠা’ উৎপাদন ও বিতরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এরপর আরডিএ মার্কেটের শেখ গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকানে ক্রয়ের মূল্যতালিকা প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর নেতৃত্বে এই অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ফজলে এলাহী এবং বিএসটিআই বিভাগীয় অফিসের প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মো. মসফিকুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান ও সাদ্দাম হোসেনসহ র‍্যাব-৫ ও পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে সহায়তা করেন। সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, মহানগরীর খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও সামারি কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • মঙ্গলবার (ভোর ৫:৩৭)
  • ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard