গাজীপুরে গভীর রাতে বসতবাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ: অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধ  - Sotto Unmochon গাজীপুরে গভীর রাতে বসতবাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ: অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধ  - Sotto Unmochon
  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে গভীর রাতে বসতবাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ: অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধ 

ডেক্স রিপোর্ট / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 0

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড ভূষিরমিল এলাকায় গভীর রাতে একটি বসতবাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আ’গুনে দুটি টিনশেড ঘর ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মোসাঃ জুলেখা বেগমের বাড়িতে এই ভয়াবহ অ’গ্নিকা’ণ্ড ঘটে। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা অনধিকার প্রবেশ করে দাহ্য পদার্থের সহায়তায় পরিকল্পিতভাবে এই আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আ’গুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বসতবাড়ির সামনের অংশে।

​ভস্মীভূত এই ঘরগুলোতে দীর্ঘ দিন ধরে বসবাস এবং ভাঙারির ব্যবসা করতেন ৬০ বছর বয়সী বৃদ্ধ মোঃ মোশারফ হোসেন। আ’গুনের প্রচণ্ড উত্তাপ ও লেলিহান শিখার শব্দে তার ঘুম ভাঙলে তিনি আর্তচিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দীর্ঘ প্রচেষ্টায় পানি ঢেলে আগুন নিয়’ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে জুলেখা বেগমের ঘর ও ভেতরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছারখার হয়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন বৃদ্ধ মোশারফ হোসেন।

​ভয়াবহ এই আ’গুন নেভাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন বাড়ির মালিকের স্বামী মোঃ বাদশাহ মিয়া। আগুনের শিখা ও ভাঙা টিনের আঘাতে তার বাম হাত গভীরভাবে কেটে রক্তাক্ত হয়েছে এবং শরীরের পেছনের অংশ দ’গ্ধ হয়েছে। বর্তমানে তিনি দ’গ্ধ ও জখম নিয়ে য’ন্ত্রণায় কাতরাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। গাছা থানার এস আই সুকান্ত কুমার পাল জানিয়েছেন, ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শনিবার (রাত ১:২৪)
  • ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
PhotoCard Icon
Create PhotoCard