Views: 1

ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে এবং শহীদ ওসমান হাদী হ’ত্যার ন্যায়বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট চান্দনা চৌরাস্তা এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি শহীদ ওসমান হাদীর হ’ত্যাকারীদের দ্রুত দৃ’ষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দেশপ্রেমিক জনতার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে কতটা ঐক্যবদ্ধ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদীকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের এক সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন। তারা বলেন, এমন একজন দেশপ্রেমিক তরুণের হ’ত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত এই হ’ত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। বক্তারা আরও স্পষ্ট করেন যে, আধিপত্যবাদী শক্তির র’ক্তচ’ক্ষুকে উপেক্ষা করেই এই আন্দোলন অব্যাহত থাকবে এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে শান্তি ফিরবে না।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবতায় উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতি এবং নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগরের সদস্য সচিব মো. মোকরামিন বিল্লাহ রুপক। তিনি তার বক্তব্যে বলেন যে, শহীদ হাদীর র’ক্ত কখনো বৃথা যেতে দেওয়া হবে না। ন্যায়বিচার আদায়ের লড়াইকে ইবাদত হিসেবে উল্লেখ করে তিনি ইনশাআল্লাহ এই আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সংহতি জানিয়ে বলেন, অধিকার আদায়ের এই লড়াইয়ে পিছু হটার কোনো সুযোগ নেই।
এই বিক্ষোভ মিছিলে গাজীপুরের স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গাজীপুর কমার্স কলেজ, গাজীপুর সিটি কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং কাজী আজীমদ্দিন কলেজ। মিছিলটি চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়। পরিশেষে একটি দোয়ার মাধ্যমে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।