গাজীপুরে ট্রেনের নিচে দুই সন্তানসহ মায়ের ঝাঁপ: এলাকায় শোকের ছায়া - Sotto Unmochon গাজীপুরে ট্রেনের নিচে দুই সন্তানসহ মায়ের ঝাঁপ: এলাকায় শোকের ছায়া - Sotto Unmochon
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

গাজীপুরে ট্রেনের নিচে দুই সন্তানসহ মায়ের ঝাঁপ: এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

Views: 1

গাজীপুরের পূবাইলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই শিশু সন্তানসহ এক নারীর মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানীপাড়া ফাটপার এলাকার রেল ক্রসিং সংলগ্ন স্থানে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নি’হত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নি’হত দুই শিশুও মালা বেগমের সন্তান বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার সকালে মালা বেগম তার দুই শিশুসন্তানকে নিয়ে পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া ফাটপার এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। সেই সময় ট্রেন আসতে দেখে রেল ক্রসিংয়ের গেইটম্যান সাত্তার তাদের সতর্ক করতে এবং লাইন থেকে সরে যাওয়ার জন্য বারবার চিৎকার করেন। একপর্যায়ে মালা বেগমের মেয়ে লাইন থেকে সরে যাওয়ার উপক্রম করলে হঠাৎ মালা বেগম তাকে ও সাথে থাকা অপর শিশুকে জাপ্টে ধরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তানের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

​খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, বিষয়টি অবগত হওয়ার পরপরই রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই করুণ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ১০:৩৮)
  • ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard