গাজীপুর মহানগরীর ঝাজর এলাকায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারি ভর্তুকিতে বরাদ্দকৃত ওএমএস (ওপেন মার্কেট সেল) পণ্য খোলাবাজারে চালানের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি ডিলারদের মাধ্যমে নামমাত্র মূল্যে বিক্রির জন্য নির্ধারিত এসব নিত্যপণ্য অসৎ উপায়ে একটি চক্রের মাধ্যমে পাইকারি দোকানে বিক্রি করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। সোমবার (২৮ সেপ্টেম্বর) চা’ঞ্চ’ল্যকর এই অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে সরাসরি হামলার শিকার হয়েছেন ‘দৈনিক মুক্ত খবর’-এর গাজীপুর প্রতিনিধি রিফাত চৌধুরী।
এলাকাবাসীর তথ্যমতে, ৩২ নম্বর ওয়ার্ডের গাছা থানাধীন বসুরা জান্নাতুন নাঈম জামে মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা মৃত আতাউর রহমানের ছেলে শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এ অপকর্মের সঙ্গে যুক্ত। তিনি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন ডিলারের কাছ থেকে স্বল্পমূল্যের এসব সরকারি পণ্য হাতিয়ে নিয়ে তা সাধারণ দোকানে বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছেন। ফলে সরকারের নানামুখী কল্যাণমূলক উদ্যোগ থাকা সত্ত্বেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত নিম্নআয়ের মানুষ।
অনিয়ম অনুসন্ধানে সোমবার ঘটনাস্থলে যান সাংবাদিক রিফাত চৌধুরী। সেখানে কালোবাজারির দৃশ্য ও তথ্যচিত্র নিজের মুঠোফোনে ধারণ করার সময় হঠাৎ তার ওপর চড়াও হয় সংশ্লি’ষ্ট চক্রের সদস্যরা। এ সময় তাকে লক্ষ্য করে অমানবিক হামলা চালানো হয়। এ ঘটনার পর থেকেই স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সাধারণ বাসিন্দারা দ্রুত ঘটনার সু’ষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃ’ষ্টা’ন্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
ভর্তুকির সরকারি চাল প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছানো নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃ’ঙ্খলা বাহিনীর চরম অবহেলার কথা তুলে ধরছেন সচেতন মহল। অবিলম্বে তদন্ত সাপেক্ষে জড়িত ডিলার ও কালোবাজারি চক্রের সদস্যদের আইনের আওতায় আনা এবং নিয়মিত তদারকি নিশ্চিতের দাবি জানান তারা।