এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল ব্যবসায়ীর লা'শ: বাসে শ্বা'সরোধে হ'ত্যা'র পর ফেলা হয় মরদেহ, তিন বাসকর্মী গ্রেপ্তার | sotto unmochon এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল ব্যবসায়ীর লা'শ: বাসে শ্বা'সরোধে হ'ত্যা'র পর ফেলা হয় মরদেহ, তিন বাসকর্মী গ্রেপ্তার | sotto unmochon
  • সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল ব্যবসায়ীর লা’শ: বাসে শ্বা’সরোধে হ’ত্যা’র পর ফেলা হয় মরদেহ, তিন বাসকর্মী গ্রেপ্তার গাজীপুরে গাছা থানা পুলিশের বিশেষ অ্যাকশন: পৃথক অভিযানে আটক ৪ রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ পুলিশি অভিযান, অপরাধে জড়িত ৮৩ জন আটক বিদ্যুৎ বিলের ক্ষোভে প্রধানমন্ত্রীকে কটূক্তি: গাজীপুরে গ্রেপ্তার যুবক, থানায় বিএনপি-এনসিপি বাকবিতণ্ড গাজীপুরের টঙ্গীতে মাদক নির্মূলের অজুহাতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে বিএসটিআই ও জেলা প্রশাসনের অভিযান: সাড়ে ৪ লাখ টাকা জরিমানা কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা রাজধানীর চার থানায় ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৯ মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল ব্যবসায়ীর লা’শ: বাসে শ্বা’সরোধে হ’ত্যা’র পর ফেলা হয় মরদেহ, তিন বাসকর্মী গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট / ৪২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর মুখ ও দুই হাত স্কচটেপে পেঁচানো অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উ’দ্ধারের চা’ঞ্চ’ল্যকর ঘটনার জট খুলেছে পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে চলন্ত বাসে শ্বাসরোধে তাকে হ’ত্যা’র পর লাশ এক্সপ্রেসওয়েতে ফেলে দেওয়া হয়েছিল। এই নৃশংস হ’ত্যা’কা’ণ্ডের সঙ্গে জড়িত ‘রাজ ক্লাসিক’ পরিবহনের বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।

​গত ৪ সেপ্টেম্বর সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টগামী লেনের স্টেডিয়াম সংলগ্ন অংশ থেকে মরদেহটি উ’দ্ধার করা হয়। গলায় ছিল স্প’ষ্ট কালো দাগ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ বিশ্লেষণ করে ইসমাইল হোসেন (৪৯) নামে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। জামালপুর থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হন তিনি। বাবার সন্ধানে স্বজনরা জিরানী বাসস্ট্যান্ডে অপেক্ষা করেও যোগাযোগের ব্যর্থ হন। পরে থানায় এসে ছবির মাধ্যমে লাশ শনাক্ত করে নিহতের ছেলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হ’ত্যা মামলা দায়ের করেন।

​ঘটনার তদন্তে নেমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি বাসের সন্দেহজনক গতিবিধি নজরকাড়ে পুলিশের। এরপরই শুরু হয় অভিযান। মহাখালী বাস টার্মিনাল থেকে ‘রাজ ক্লাসিক’ নামের বাসটি জব্দের পাশাপাশি আটক করা হয় সুপারভাইজার সাজু ওরফে লিমন ও হেলপার মনির হোসেনকে। তাদের দেওয়া তথ্যে পরবর্তীতে বাসচালক সোহেল রানাকেও গ্রেপ্তার করতে সক্ষম আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়ে জানায়, জামালপুরের দিকপাইত স্ট্যান্ড থেকে বাসে ওঠেন ইসমাইল। ভাড়া মিটাতে গিয়ে কোমরে থাকা বিপুল পরিমাণ অর্থ তাদের নজরে আসে। লোভে পড়ে তিন বাসকর্মী মিলে ওই যাত্রীকে নিঃস্ব করার ছক আঁকে। অন্য যাত্রীদের গন্তব্যে নামিয়ে দিলেও কৌশলে আটকানো হয় ইসমাইলকে। চলন্ত বাসে তার হাত ও মুখ স্কচটেপ দিয়ে বেঁধে গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃ’ত্যু নিশ্চিত করা হয়। পরে আলামত লুকাতে মরদেহ বাসে করে ঢাকা এনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্জন স্থানে ফেলে রেখে মহাখালী ফিরে যায় অভিযুক্তরা।

​অভিযানের সময় হ’ত্যা’কা’ণ্ডে ব্যবহৃত ঘাতক বাস, গামছা, র’ক্তের দাগ লাগা সিট কভার এবং নিহত ব্যক্তির মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বের একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa