গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা | sotto unmochon গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা | sotto unmochon
  • শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঝুটের দখলে হামিদ মণ্ডলের সশ’স্ত্র তাণ্ডব,গাজীপুরে সাংবাদিকের ওপর প্রাণঘাতী হামলা গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা গাজীপুরে গাছা পুলিশের চিরুনি অভিযান: বৈষম্যবিরোধী হ’ত্যা ও ডাকাতির আসামিসহ গ্রেফতার ৮ গাজীপুরে কলেজছাত্রীর ফ্যানের সঙ্গে ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধার, নেপথ্যে ব্ল্যা’কমেইলের চা’ঞ্চ’ল্যকর তথ্য টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ইয়াসিনের মৃ’ত্যু: চার দফা দাবিতে সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরু’দ্ধ রাজশাহী কারাগারে কারারক্ষীর নামে চাঁদাবাজির অভিযোগ, তদন্তের দাবি গাজীপুরে সাংবাদিক তুহিন হ’ত্যার এক বছর: বিচারের দাবিতে রাজপথে ক্ষুব্ধ সহকর্মীরা ও নি’ষ্পাপ সন্তান গাজীপুরের পলাসোনা নদীর ঘাটে নৌকা থেকে পড়ে শি’শু নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে পুলিশের গোলাবারুদের হিসাব কষেই ৫ আগস্টের গণঅভ্যু’ত্থান: গাজীপুরের জেলা প্রশাসক জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ: ঢাকায় ৩২ শহীদের নামে চারা রোপণ

গাজীপুরে ৩ অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের হানা: জরিমানা, কারাদণ্ড ও সিলগালা

ডেক্স রিপোর্ট / ৫৮ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় লাইসেন্স ও প্রয়োজনীয় ছাড়পত্রহীন তিনটি ডায়াগনস্টিক সেন্টারে আচমকা অভিযান চালিয়েছে র‍্যাব ও জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। বুধবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-নাহিন নিশাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​আদালত সূত্রের বরাতে জানা যায়, র‍্যাব-১ এর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিচালিত হয় এই তদারকি।

​তদন্তকালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর কোনো হালনাগাদ লাইসেন্স কিংবা পরিবেশগত ছাড়পত্র ছিল না। অনিয়মের দায়ে গাজীপুর অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা এবং কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর বাইরে, ছাড়পত্র ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এক্স-রে মেশিন পরিচালনার অপরাধে এক টেকনিশিয়ানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

​অন্যদিকে, চরম জালিয়াতির আশ্রয় নেওয়া মডেল ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনুসন্ধানকালে দেখা যায়, উক্ত প্রতিষ্ঠানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীর্ঘদিন যাবৎ ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখতেন এবং নিজস্ব প্যাডে ইচ্ছেমতো উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবস্থাপত্র দিতেন। ভুয়া ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণা ও বেআইনিভাবে অ্যান্টিবায়োটিক লেখার দায়ে সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ৫ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অপরাধের গুরুত্ব বিবেচনায় মডেল ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয় প্রশাসন।

​আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-নাহিন নিশাত জানান, জনস্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে এ জাতীয় প্রতারণা ও অনৈতিক ব্যবসা কোনোভাবেই সহ্য করা হবে না। সাধারণ মানুষের স্বা’স্থ্যসুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​উক্ত অভিযানে র‍্যাব-১ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa