গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম: সাময়িক বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী | sotto unmochon গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম: সাময়িক বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী | sotto unmochon
  • বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ: ঢাকায় ৩২ শহীদের নামে চারা রোপণ গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম: সাময়িক বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে গাজীপুর জেলা পরিষদ: বৃত্তির চেক পেলেন ৩৫ জন গাজীপুরে বাক্‌রু’দ্ধ ঘটনা: শি’শু ধ’র্ষণের অভিযোগে ভাড়াটিয়া অটোরিকশাচালক গ্রেফতার কাশিমপুর মহিলা কারাগারে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক স্বামী গাছায় মাদ্রাসা ভবন থেকে নারী-পুরুষ আটক: এলাকায় নানা গু’ঞ্জ’ন ও আলোচনা পুলিশকে প্রযুক্তি নির্ভর ও মানবিক সংস্থা হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গণভোটের রায় ও বিচার দাবিতে গাছা থানা জামায়াতের বিক্ষোভ মিছিল সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে সাংবাদিক ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা: আশ’ঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সম্রাট, বরেন্দ্র প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল বৃ’দ্ধা ভিক্ষুকের, আটক চালক

গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম: সাময়িক বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী

ডেক্স রিপোর্ট / ৯ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনিক নানাবিধ অনিয়মের প্রাথমিক সত্যতা মেলায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উক্ত কার্যালয়ে আকস্মিক পরিদর্শন পরিচালনা করে এ শা’স্তিমূলক ব্যব’স্থা গ্রহণ করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই কাশিমপুর ইউনিয়ন ভূমি দপ্তরে উপস্থিত হন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি অফিসের সার্বিক নথিপত্র পর্যবেক্ষণের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম এবং সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় সেবাদানে নানামুখী অনিয়মের সত্যতা পরিলক্ষিত হয়।

​ঘটনাস্থলেই অনিয়মের প্রামাণিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিম—এই চারজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকালে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন উপস্থিত ছিলেন। উক্ত পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুরে অবস্থিত অপর একটি ভূমি কার্যালয় পরিদর্শনে যান।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa