ভুয়া কবিরাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও হুমকি, পাল্টা চাঁদা দাবির নাটক | sotto unmochon ভুয়া কবিরাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও হুমকি, পাল্টা চাঁদা দাবির নাটক | sotto unmochon
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কথিত স্বা’মী-স্ত্রী’র দ্বন্দ্বে ঝরল যুবকের প্রা’ণ: গাছায় চা’ঞ্চ’ল্যকর হ’ত্যা’কা’ণ্ড মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, রায় ঘিরে নানা আলোচনা বাউবির এমএসএস প্রোগ্রামে ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন গাজীপুরে আনসার-ভিডিপির আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও রিক্রুটিং লাইসেন্স প্রদান সালথায় যুবদলের মতবিনিময় সভা: মাদক নির্মূল ও আইনশৃ’ঙ্খলা উন্নতির অঙ্গীকার গাজীপুরে দুই প্রতিষ্ঠানে ভেজাল ও অবৈধ সিএনজি বেচাকেনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা টঙ্গী বাজার মন্দিরে জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময় রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর; সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে ব্যাপক তৎপরতা; ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনে ভূমিমন্ত্রী ঝুট ব্যবসা নিয়ে ওঠা অভিযোগের কড়া জবাব তুষারের; বললেন ‘রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা’

ভুয়া কবিরাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও হুমকি, পাল্টা চাঁদা দাবির নাটক

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৪৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রাজশাহী মহানগরীতে অলৌকিক চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। ভুক্তভোগী সাংবাদিক মো. তানজিলুল ইসলাম (লাইক) নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি হাজরাপুকুর এলাকার বাসিন্দা মুরাদ হোসেন (পিতা: নিজাম উদ্দিন) দীর্ঘদিন ধরে কবিরাজি, ঝাড়ফুঁক, পানি পড়া ও অলৌকিক চিকিৎসার কথা বলে সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। বাস্তবে মুরাদ রাজশাহী সিটি কর্পোরেশনের একজন ভ্যানচালক। চিকিৎসা সংক্রান্ত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও স্থানীয় একটি মসজিদে কোরআন শেখার পরিচয় ব্যবহার করে তিনি মানুষকে অলৌকিক সুস্থতার মিথ্যা আশ্বাস দিয়ে আসছিলেন। চিকিৎসা বিজ্ঞানের কোনো ভিত্তি ছাড়া ঝাড়ফুঁক, অলৌকিক পানি বা গাছের শিকড় দিয়ে ক্যান্সার ও জন্ডিসের মতো জটিল রোগ ভালো করার দাবি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

​এসব অপচিকিৎসা ও প্রতারণার সত্যতা যাচাই করতে গত ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) রাত ৮টার দিকে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যান এবং প্রামাণিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন। তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জের ধরে পরদিন ২২ জুলাই (বুধবার) সন্ধ্যা ৮টার দিকে নগরীর আল-আরাফাহ একাডেমির সামনে সাংবাদিক তানজিলুল ইসলাম (লাইক)-এর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মুরাদ হোসেন, তার পিতা নিজাম উদ্দিন এবং তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালান। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এলে সাংবাদিক লাইক অল্পের জন্য রক্ষা পান।

​ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে আইনি প্রক্রিয়ার পর থেকে অভিযুক্তরা সাংবাদিক লাইক ও তার পরিবারকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী সাংবাদিক তানজিলুল ইসলাম জানান, অনিয়ম ও প্রতারণার সত্যতা তুলে ধরা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন এবং বর্তমানে পরিবারসহ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

​অন্যদিকে, মূল ঘটনা ঢাকতে ও অপচিকিৎসার খবর ধামাচাপা দিতে অভিযুক্ত কথিত কবিরাজ মুরাদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি দাবি করেন, সংবাদ প্রকাশের পর সাংবাদিক নাকি তার কাছে চাঁদা দাবি করেছেন। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিক চাঁদা চেয়েছেন—এমন কোনো তথ্য, অডিও, ভিডিও বা প্রামাণিক দলিল তিনি উপস্থাপন করতে পারেননি। উল্টো সংবাদ সম্মেলনের পরেও সাংবাদিক লাইককে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া অব্যাহত রাখা হয়েছে। চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa