ব্যালটের লড়াই শেষ হওয়ার আগেই চিরবিদায় নিলেন উত্তরা প্রেস ক্লাবের দুই প্রার্থী | sotto unmochon ব্যালটের লড়াই শেষ হওয়ার আগেই চিরবিদায় নিলেন উত্তরা প্রেস ক্লাবের দুই প্রার্থী | sotto unmochon
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা রাজধানীর চার থানায় ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৯ মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি: হাবিবুর জেনারেল স্টোরকে অর্থদণ্ড রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহি‘ষ্কৃত যুবদল নেতা মিশাল আটক গাজীপুরে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে তোলপাড়: ছোট মিন্টুর অপরাধ সিন্ডিকেট ভাঙতে পুলিশের অভিযান গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর স’ন্ত্রা’সী হামলা ও চরিত্র হননের চক্রান্ত: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গাছায় জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হ’ত্যা: ক্লু উদ্ধারে ডিবি ও সিআইডি সিটি কর্পোরেশনে নতুন ক্রীড়া পরিকাঠামো: প্রতি ওয়ার্ডে ফুটসাল ও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের নির্দেশ

ব্যালটের লড়াই শেষ হওয়ার আগেই চিরবিদায় নিলেন উত্তরা প্রেস ক্লাবের দুই প্রার্থী

ডেক্স রিপোর্ট / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাজধানীর উত্তরায় গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন— দৈনিক ‘প্রাণের বাংলাদেশ’-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং ‘সংবাদ দিগন্ত’-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। গত বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে শাকিবুল হাসান ও রবিউল আলম রাজু মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উত্তরা জসিমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশ’ঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃ’ত ঘোষণা করেন।

​নিহত দুই সাংবাদিকই আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচন (২০২৬-২৮) উপলক্ষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আগামী ১৮ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে (ব্যালট নম্বর-১৮) এবং রবিউল আলম রাজু সমাজ কল্যাণ সম্পাদক পদে (ব্যালট নম্বর-২২) প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নির্বাচনের মাত্র দুদিন আগে তাদের এমন আকস্মিক মৃ’ত্যুতে তাদের পরিবার ও সহকর্মীদের মাঝে চরম শোকের মাতম চলছে।

​দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুস’ন্ধান এবং সংশ্লি’ষ্ট বাসটি শনাক্ত করার জন্য আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। জড়িত চালক ও বাসটিকে দ্রুত আইনের আওতায় আনার চে’ষ্টা চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

​এই মর্মান্তিক মৃ’ত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মী এবং উত্তরা প্রেস ক্লাবের সদস্যদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার সু’ষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃ’ষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa