পাঁচবিবিতে চাইনিজ বার আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Sotto Unmochon পাঁচবিবিতে চাইনিজ বার আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Sotto Unmochon
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

পাঁচবিবিতে চাইনিজ বার আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ৯৬ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

Views: 0

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত হলো চাইনিজ বার আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শনিবার (২ আগস্ট) বড়মানিক দুরুন্ত বন্ধু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিকেলে বড়মানিক হাইস্কুল মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে ঘোড়াঘাট আদিবাসী ফুটবল একাদশ ৩-১ গোলে বড়মানিক আদিবাসী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা শামীম হোসেন মন্ডল।

এসময় আরও উপস্থিত ছিলেন বড়মানিক দুরুন্ত বন্ধু সমবায় সমিতির সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মদন, সমাজসেবক মজনু মোল্লা, রাকিব হোসেন, ফয়সাল হোসেন, নাঈম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সমাজের তরুণদের মাদকমুক্ত ও সুস্থ জীবনধারার পথে ফেরাতে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ১১:১৫)
  • ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard