• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে পিকআপ নিয়ে ডাকাতির প্র‘স্তুতি: দেশীয় অ‘স্ত্রসহ গ্রেফতার ৫ জনবান্ধব ওসিকে বদলি না করার দাবি গাছাবাসীর,কমিশনারকে চিঠি জুলাই যোদ্ধার বর্ণাঢ্য আয়োজনে বাঘার এমপি আবু সাইদ চাঁদকে সংবর্ধনা প্রদান বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গাজীপুরে ছাত্রদল ও যুবদলের বড় মহড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন সাংবাদিক রেজানুর ইসলাম পবিত্র মসজিদে জাল টাকা দিয়ে অভিনব প্রতারণার চে’ষ্টা, হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি পূবাইলে পুরোনো টায়ার উৎপাদন কারখানায় আ’গুন, নিয়’ন্ত্রণে ফায়ার সার্ভিস অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা রুবেলের সংবাদ সম্মেলন: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি গাছায় পৃথক অভিযানে মাদক কারবারি আটক: জব্দ ফেনসিডিল ও ইয়াবা

গাজীপুরে পিকআপ নিয়ে ডাকাতির প্র‘স্তুতি: দেশীয় অ‘স্ত্রসহ গ্রেফতার ৫

জেকিল রিপোর্ট / ১৯ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শরীফপুর এলাকায় ডাকাতির প্র‘স্তুতিকালে দেশীয় অ‘স্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ৩৪ নম্বর ওয়ার্ডের শরীফপুর রাশেদ মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও সাত থেকে আট সদস্য দ্রুত পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন— শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৩), বরিশালের উজিরপুর উপজেলার মুন্না (২৮), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শিমুল (১৮), শেরপুরের শ্রীবরদী উপজেলার ইমরান (৩৫) এবং টাঙ্গাইলের টাঙ্গাইল সদর উপজেলার হাসান (২২)।

পুলিশ জানায়, রাতে নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শরীফপুর রাশেদ মার্কেটের সামনে ১০ থেকে ১২ সদস্যের একটি সশ‘স্ত্র ডাকাত দল বড় কোনো ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গাছা থানার এএসআই রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অতর্কিত অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চে‘ষ্টা করলে ধাওয়া করে ওই পাঁচজনকে আটক করা হয়, তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানের সময় গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে একটি স্টিলের সুইচ গিয়ার চাকু, তিনটি ধারালো চাকু এবং একটি লোহার হাতুড়ি উ‘দ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের মাহিন্দ্রা পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে গাছা থানা ও আশপাশের মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার রাতেও তারা বড় ধরনের অপরাধ সংঘটনের প্র‘স্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। পালানোর সময় আহত কয়েকজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা