• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গাজীপুরে ছাত্রদল ও যুবদলের বড় মহড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন সাংবাদিক রেজানুর ইসলাম পবিত্র মসজিদে জাল টাকা দিয়ে অভিনব প্রতারণার চে’ষ্টা, হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি পূবাইলে পুরোনো টায়ার উৎপাদন কারখানায় আ’গুন, নিয়’ন্ত্রণে ফায়ার সার্ভিস অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা রুবেলের সংবাদ সম্মেলন: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি গাছায় পৃথক অভিযানে মাদক কারবারি আটক: জব্দ ফেনসিডিল ও ইয়াবা বাঘায় জেলা প্রশাসকের মতবিনিময়: সড়ক সমস্যা দূর ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছানোর আশ্বাস নিয়ম না মেনে ভবন নির্মাণ ও রাস্তা দখলের সাজা: গাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিদ্যুৎ লাইন কাটা ও জরিমানা টঙ্গীতে ফ্ল্যাট বাসায় পুলিশের হানা: বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ আটক ২ গাজীপুরে সাংবাদিককে নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণ: ৫ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর

আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গাজীপুরে ছাত্রদল ও যুবদলের বড় মহড়া

ডেক্স রিপোর্ট / ২১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃ’ঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে গাজীপুরে বিক্ষোভ মিছিল এবং বড় ধরনের মোটরসাইকেল শোডাউন করেছে মহানগর ছাত্রদল ও যুবদল। সোমবার (২২ জুন) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি, বোর্ডবাজার ও জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে বাইপাস চৌরাস্তাসহ মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই রাজনৈতিক শক্তি প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​উক্ত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ছাত্রদল ও যুবদলের শীর্ষ স্থানীয় নেতারা স্প’ষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে সার্বিক শান্তি-শৃ’ঙ্খলা বজায় রাখতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন।

​নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরও উল্লেখ করেন, জনগণের জানমালের ক্ষতিসাধন করে এমন কোনো ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ড বা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা রাজপথে বরদাশত করা হবে না। সাধারণ জনগণের স্বার্থে এবং মহানগরে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে তারা মাঠে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।

​গাজীপুর মহানগরীর এই বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান। কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সানী আলম, গাছা থানা যুবদলের আহ্বায়ক ইফতেখার আলম রিপন, সদস্য সচিব জুয়েল তাজ এবং সোলাইমান সরকারসহ সংগঠন দুটির বিপুল সংখ্যক সক্রিয় নেতাকর্মী। মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে শোডাউনটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা