সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানের চিরবিদায়: গাজীপুরে শোকের ছায়া | sotto unmochon সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানের চিরবিদায়: গাজীপুরে শোকের ছায়া | sotto unmochon
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালের নতুন সংবাদের ১১ বছরে পদার্পণ: কিশোরগঞ্জে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টঙ্গীতে রাজউকের উচ্ছেদ অভিযান: বিলীন হলো হাজির মাজার বস্তির মাদক আ’স্তানা রাজধানীর চার থানায় ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৩৯ মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলল গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি: হাবিবুর জেনারেল স্টোরকে অর্থদণ্ড রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহি‘ষ্কৃত যুবদল নেতা মিশাল আটক গাজীপুরে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে তোলপাড়: ছোট মিন্টুর অপরাধ সিন্ডিকেট ভাঙতে পুলিশের অভিযান গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর স’ন্ত্রা’সী হামলা ও চরিত্র হননের চক্রান্ত: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গাছায় জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হ’ত্যা: ক্লু উদ্ধারে ডিবি ও সিআইডি সিটি কর্পোরেশনে নতুন ক্রীড়া পরিকাঠামো: প্রতি ওয়ার্ডে ফুটসাল ও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের নির্দেশ

সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানের চিরবিদায়: গাজীপুরে শোকের ছায়া

ডেক্স রিপোর্ট / ৩৪০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

গাজীপুর তথা দেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান সাংবাদিক মো. আব্দুল হামিদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যানসারসহ লিভার ও কিডনি জটিলতার সঙ্গে যুদ্ধ করে আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় রাজধানীর আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃ’ত্যুতে গাজীপুরের সংবাদকর্মীসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বোর্ড বাজার এলাকার এই কৃতি সন্তানের বিদায়ে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

​মরহুম আব্দুল হামিদ খান তাঁর সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান ‘ক্রাইম সার্চ’ এবং এশিয়ান টেলিভিশনের ‘এশিয়ান ক্রাইম সার্চ’-এর মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া তিনি দৈনিক অগ্নিশিখা, দৈনিক একুশের বাণী এবং ডেইলি প্রেজেন্ট টাইমস-এর মতো প্রথম সারির গণমাধ্যমগুলোতে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃ’ত্যুপূর্ব পর্যন্ত তিনি জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

​সাংবাদিকদের অধিকার আদায়ে এবং পেশাগত উন্নয়নে তিনি আজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি গাছা  প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ নবনির্বাচিত সভাপতি হিসেবে সংগঠনের হাল ধরেছিলেন। এছাড়া গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবেও তাঁর বিশেষ অবদান ছিল। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও অমায়িক ব্যবহার তাঁকে সহকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল।

​দীর্ঘদিন ধরে তিনি কিডনি, লিভার, জন্ডিস ও ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাঁকে আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই তিনি আজ জীবনের শেষ লড়াইটি শেষ করেন। মৃ’ত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃ’ত্যুসংবাদ ছড়িয়ে পড়লে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আব্দুল হামিদ খানের মৃ’ত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালাম। তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংগঠনিক দক্ষতা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। গাছা থানা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa