আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬: নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়ে বিশ্বনাগরিক গড়ার আহ্বান | sotto unmochon আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬: নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়ে বিশ্বনাগরিক গড়ার আহ্বান | sotto unmochon
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে এনএসআইয়ের তথ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা হানিট্র্যাপ ও প্রতারণার তথ্য সংগ্রহ করতে গিয়ে বিপদে সাংবাদিক, গাজীপুরে থানায় সাধারণ ডায়েরি গাজীপুরে ওএমএসের সরকারি চাল যাচ্ছে কালোবাজারে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লা’ঞ্ছি’ত বাঘা থানা পুলিশের সফল অভিযানে উদ্ধার চোরাই স্বর্ণ, গ্রেপ্তার ১ কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার

আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬: নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়ে বিশ্বনাগরিক গড়ার আহ্বান

ডেক্স রিপোর্ট / ৪৪৫ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

​‘ইসলামী মূল্যবোধের মাধ্যমে বিশ্বনাগরিক তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’।

বুধবার (১৩ মে) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থীদের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহসানুল হক মিলন। তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন দক্ষ প্রজন্ম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বাস করেন, আদর্শিক ভিত্তি মজবুত থাকলে শিক্ষার্থীরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বেশি সক্ষম হয়ে উঠবে।

​আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহসানুল হক মিলন

আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি ড. হোসেন আরাবি নূর। ওআইসি পরিচালিত আন্তর্জাতিক এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণামুখী কার্যক্রমে নতুন উদ্দীপনা জোগাবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনে তাদের নিরন্তর অনুপ্রাণিত করবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa