• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বোমা হামলায় পুড়ল আড়ানী পৌর বিএনপি কার্যালয়: এলাকায় উত্তেজনা গাজীপুরে জামায়াতের আলোচনা সভা: শহীদদের স্বপ্ন পূরণে জাতীয় ঐকমত্যের ডাক ব্যালটের লড়াই শেষ হওয়ার আগেই চিরবিদায় নিলেন উত্তরা প্রেস ক্লাবের দুই প্রার্থী জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় স্মরণীয় আলোচনা সভা ও দোয়া মাহফিল গাজীপুর সদর থানার অভিযানে বিদেশী পি’স্তল ও গু’লি উ’দ্ধার গ্রেফতার ২ টঙ্গীতে ডিবির মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: সাউন্ড গ্রেনেড বি’স্ফোরণে ছত্রভ’ঙ্গ, ২০ মাদকসেবী আটক গাজীপুরে আবাসিক এলাকায় হানা: ডিবির অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও কারখানা জব্দ গাছায় মাদক সম্রাটের বিরুদ্ধে কথা বলায় বসতবাড়িতে সশ’স্ত্র হামলা, ৩ জন গুরুতর জখম বৃষ্টির দাপটে গাজীপুরে নজিরবিহীন জলজট: পানিবন্দি হাজার হাজার বাসিন্দা, উঠছে খাল দখলের গুরুতর অভিযোগ বাঘায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন: দুই যুবককে ২ লাখ টাকা জরিমানা

পূবাইলে পুরোনো টায়ার উৎপাদন কারখানায় আ’গুন, নিয়’ন্ত্রণে ফায়ার সার্ভিস

ডেক্স রিপোর্ট / ১৪৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল কলেজ গেট এলাকায় একটি পুরোনো টায়ার রিসাইক্লিং কারখানায় আকস্মিক বয়লার বি’স্ফোরণ ও ভয়াবহ অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুরে ‘অটো গ্রিন অয়েল’ নামের ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বি’স্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আ’গুন নিয়’ন্ত্রণে আনতে সক্ষম হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটিতে বয়লারের উচ্চ তাপমাত্রায় পুরোনো টায়ার গলিয়ে মূলত বাণিজ্যিক তেল উৎপাদন করা হতো। দুপুরে কার্যক্রম চলাকালীন হঠাৎ কারখানার ভেতরের একটি বয়লার বিকট শব্দে বি’স্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আ’গুন ধরে যায়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে বয়লার বি’স্ফোরণ থেকেই আ’গুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

​অনুসন্ধানে জানা যায়, ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই স্থানে অবস্থিত তদানীন্তন ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামক কারখানায় এমনই এক ভয়াবহ বয়লার বি’স্ফোরণে অন্তত ৬ জন শ্রমিক নিহত হয়েছিলেন। তৎকালীন সময়ে জেলা প্রশাসন কর্তৃক কারখানাটি সিলগালা ও বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘অটো গ্রিন অয়েল’ হিসেবে পুনরায় এর কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে কারখানাটির চারপাশে অত্যন্ত উঁচু প্রাচীর নির্মাণ করায় ভেতরের অভ্যন্তরীণ কার্যক্রম বাইরে থেকে সাধারণ মানুষের চোখে পড়ে না বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares