ক্ষমতা - Sotto Unmochon ক্ষমতা - Sotto Unmochon
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সত্যের সন্ধানে আমরা বড় করছি আমাদের পরিবার। আপনি কি একজন সাহসী, সৃজনশীল এবং উদ্যমী সংবাদকর্মী? দেশ ও মানুষের কথা বলতে আপনি কি আপোষহীন? তবে 'সত্য উন্মোচন'-এ আপনাকে স্বাগতম, আমরা নিম্নলিখিত পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি: পদের নামসমূহ: ১. নিজস্ব প্রতিবেদক (Staff Reporter): (ঢাকা ও জেলা শহর) ২. জেলা/উপজেলা প্রতিনিধি: (সারাদেশে) যোগ্যতা ও দক্ষতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য) অভিজ্ঞতা: অনলাইন নিউজ পোর্টালে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষতা: * দ্রুত সংবাদ টাইপিং এবং শুদ্ধ বানানে লেখার ক্ষমতা। স্মার্টফোন ব্যবহার করে ভিডিও নিউজ ও ছবি সংগ্রহে পারদর্শী হতে হবে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবিসহ নিম্নোক্ত ইমেইল ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।  sottounmochon75@gmail.om

ক্ষমতা

Reporter Name / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

Views: 0

ক্ষমতা ( Edit চলমান )
*******
শিশুকালে পাশ ফিরে শোবার থাকেনা ক্ষমতা,
মুতেই শুয়ে থাকতাম, যদি না থাকতো মায়ের মমতা।
পানির গ্লাস ধরতে পারিনা, তাই গ্লাস রাখা হতো সরে,
বাড়ি চিনে ফিরার ছিলনা ক্ষমতা,মা বন্দী রাখতো ঘরে।
ক্রমান্বয়ে বড় হতে থাকি, বাড়তে থাকে দেহের ক্ষমতা,
দেহে বাড়ে শক্তি, সাহস, কেটে যায় শৈশবের জড়তা।
ধরাকে সরা জ্ঞান করি, দাপিয়ে চলি পথ প্রান্তর,
ক্ষমতা আমাকে সাহস জোগায়, লজ্জাহীন হয় অন্তর।
ন্যায় অন্যায় জ্ঞান হারাই,শক্তি আর ক্ষমতার দাপটে
সবুজ সরল অন্তরটা, লোভের আগুনে পুড়ে তামাটে।
ভূলি কৃতজ্ঞতা, ভূলে যাই অতীতের সব অবলম্বন,
ভূলে যাই সৃষ্টিকর্তা, আর ভূলে থাকি আত্মীয় স্বজন।
মত্ত থাকি অর্থ আর সম্পদ অর্জনে,বাড়ে বিত্ত বৈভব
হারিয়ে যাই রঙ্গিন জগতে, অসম্ভবকে করি সম্ভব।
বাড়াবাড়ি এত বেশী হয়, কেঁপে উঠে খোদার আরশ,
অতঃপর আকাশ ভেঙ্গে পড়ি মাটিতে,হারাই খ্যাতি যশ।
বেড়ে চলে সময়, হারাতে থাকি জৌলুস আর ক্ষমতা,
শক্তি কমে শরীরে,মূল্য দেয়না কেউ, দেখায়না মমতা।
যে বাঘের গর্জনে তটস্থ ছিল বন,সে হয় জীর্ণশীর্ণকায়,
মরার পথে বাঁচতে চাই, কিছু করার নাই শুধু হায় হায়।
আবার ফিরে আসা, পানির গ্লাসটি ধরার ক্ষমতা নাই,
সুসময়ের বন্ধু নাই,মা নাই, কাত ফেরানোর কেউ নাই।
আয়ু শেষ,বায়ু নাই, রেখে আসে মাটির তলে অন্ধকারে,
শুরু হতে শেষ সবার জানা,তবু ভয় নাই কারও অন্তরে।

————— রফিক হেলাল
২২/১০/২০১৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ১১:৫৯)
  • ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)

বাংলাদেশের বিভাগীয় নিউজ

আর্কাইভ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
PhotoCard Icon
Create PhotoCard