গাছায় বন্ধ কারখানায় দুর্ধর্ষ চুরি: মালামাল ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ | sotto unmochon গাছায় বন্ধ কারখানায় দুর্ধর্ষ চুরি: মালামাল ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ | sotto unmochon
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাছায় বন্ধ কারখানায় দুর্ধর্ষ চুরি: মালামাল ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ কথিত স্বা’মী-স্ত্রী’র দ্বন্দ্বে ঝরল যুবকের প্রা’ণ: গাছায় চা’ঞ্চ’ল্যকর হ’ত্যা’কা’ণ্ড মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, রায় ঘিরে নানা আলোচনা বাউবির এমএসএস প্রোগ্রামে ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন গাজীপুরে আনসার-ভিডিপির আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও রিক্রুটিং লাইসেন্স প্রদান সালথায় যুবদলের মতবিনিময় সভা: মাদক নির্মূল ও আইনশৃ’ঙ্খলা উন্নতির অঙ্গীকার গাজীপুরে দুই প্রতিষ্ঠানে ভেজাল ও অবৈধ সিএনজি বেচাকেনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা টঙ্গী বাজার মন্দিরে জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময় রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর; সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে ব্যাপক তৎপরতা; ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনে ভূমিমন্ত্রী

গাছায় বন্ধ কারখানায় দুর্ধর্ষ চুরি: মালামাল ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ডেক্স রিপোর্ট / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরের গাছা থানার শরিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি চারতলা কারখানার তালা ভেঙে সংঘবদ্ধ লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপভর্তি চোরাই মালামালসহ স্থানীয় লোকজনের সহায়তায় ৯ জনকে আটক করা হলেও তাঁদের সহযোগীরা বলপ্রয়োগ করে তাঁদের ছিনিয়ে নিয়ে গেছে। কারখানার জমি ও ভবনের মালিক মো. মোজাম্মেল হক বুধবার দিবাগত রাতে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

​অভিযোগ সূত্রে জানা যায়, শরিফপুর এলাকায় মোজাম্মেল হকদের মালিকানাধীন জমিতে ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামের ওই কারখানাটি অবস্থিত ছিল। ২০১৩ সালে উৎপাদনে যাওয়া প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়। কারখানাটি বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সেখানে দফায় দফায় চুরির ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে এর আগে থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

​সর্বশেষ বুধবার রাতে দেশীয় অ’স্ত্রে সজ্জিত হয়ে আনুমানিক ৯ জনের একটি সংঘবদ্ধ চক্র কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কারখানার ভেতরে থাকা বিভিন্ন মূল্যবান মালামাল একটি পিকআপ ট্রাকে তুলতে শুরু করে। পাশেই অবস্থিত মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে পিকআপভর্তি মালামালসহ ৯ জনকে হাতেনাতে আটক করেন। পরবর্তী সময়ে পুলিশে সোপর্দ করার উদ্দেশ্যে তাঁদের কারখানার একটি নির্দিষ্ট কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।

​তবে মালিকপক্ষের লোকজন বাইরে যাওয়ার সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজন ব্যক্তি ওই কক্ষের তালা ভেঙে আটক হওয়া ব্যক্তিদের জোরপূর্বক পালিয়ে নিয়ে যায়। এই হট্টগোলের মধ্যে বিক্ষুব্ধ জনতা ও মালিকপক্ষ শরিফুল ইসলাম নামের একজনকে পুনরায় আটক করতে সক্ষম হয়। আটক শরিফুল ইসলাম ঢাকার মিরপুর এলাকায় শ্রমিকের কাজ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সময় কারখানা থেকে মালামাল পিকআপে তোলার সম্পূর্ণ দৃশ্য মালিকপক্ষের কাছে ছবি ও ভিডিও আকারে সংরক্ষিত রয়েছে, যা পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশের কাছে প্রমাণস্বরূপ জমা দেওয়া হবে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা থানার উপপরিদর্শক (এসআই) নাজিম জানান, ঘটনাস্থল থেকে লুণ্ঠিত মালামালসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম রব্বানী জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa