গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে গাছা থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে একাধিক মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃতদের মধ্যে গাছা থানার ঝাজর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আশরাফুল ইসলামকে (৩৬) নিয়মিত হত্যাচেষ্টা মামলায় (নং-০২(২)২০২৫) রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। হয়দারাবাদ-ছয়দানা হাজী পুকুর এলাকার নাজিমুদ্দিনের ছেলে ফয়সাল টুটুলকে (২৬) গাজীপুর মেট্রোপলিটন অধ্যাদেশের নন-এফআইআর প্রসিকিউশন (নং-১৭৯/২০২৬) মূলে আটক করা হয়। এছাড়া সাইনবোর্ড তেওড়বড় এলাকার তৈয়বুর রহমানের ছেলে মানিক হোসেনের (২৫) কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়’ন্ত্র’ণ আইনে নতুন মামলা (নং-৭(৯)২০২৬) রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে।
অন্যদিকে, প্রতারণা ও হুমকির অভিযোগে করা মামলায় বরিশাল বাকেরগঞ্জের মৃ’ত এসহাক মল্লিকের ছেলে বর্তমানে মোহাম্মদপুর সোবহানবাগ নিবাসী বশির উল্লাহ (৪৫) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মৃত মজিদ ভূইয়ার ছেলে এস এম সালামকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জিআর পরোয়ানা (প্রসেস নং-৭৪১/২৬) মূলে কামারজুরী এলাকার আজিজুল ইসলামের স্ত্রী মোছাঃ উষা খাতুনকে (২৫) গ্রেফতার করা হয়।
গাছা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আউয়াল সরদার জানান, এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পাদন করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।