গাজীপুরে গাছা পুলিশের চিরুনি অভিযান: বৈষম্যবিরোধী হ'ত্যা ও ডাকাতির আসামিসহ গ্রেফতার ৮ | sotto unmochon গাজীপুরে গাছা পুলিশের চিরুনি অভিযান: বৈষম্যবিরোধী হ'ত্যা ও ডাকাতির আসামিসহ গ্রেফতার ৮ | sotto unmochon
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে ওএমএসের সরকারি চাল যাচ্ছে কালোবাজারে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লা’ঞ্ছি’ত বাঘা থানা পুলিশের সফল অভিযানে উদ্ধার চোরাই স্বর্ণ, গ্রেপ্তার ১ কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা

গাজীপুরে গাছা পুলিশের চিরুনি অভিযান: বৈষম্যবিরোধী হ’ত্যা ও ডাকাতির আসামিসহ গ্রেফতার ৮

ডেক্স রিপোর্ট / ৫৩২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরীর অপরাধ দমন ও সার্বিক আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি নিয়’ন্ত্রণে গাছা থানা পুলিশের এক বিশেষ অভিযানে আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পৃথক একাধিক স্থানে পরিচালিত এই চিরুনি অভিযানে হত্যা, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনা সংক্রান্ত মামলা, স’ন্ত্রা’সবিরোধী আইন, ডাকাতির প্র’স্তুতি এবং নারী ও শি’শু নির্যাতনসহ একাধিক গু’রুতর ফৌজদারি অপরাধে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয় আইনপ্রয়োগকারী সংস্থাটি।

​পুলিশি সূত্রে জানা গেছে, সংঘব’দ্ধ ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বরিশালের বাকেরগঞ্জের মোজাম্মেল হাওলাদারের ছেলে মুনা (২২), যিনি বর্তমানে ঈশ্বড্ডা এলাকায় বসবাস করছেন; ময়মনসিংহের ফুলবাড়িয়ার মজিবুর রহমানের ছেলে আল আমিন (২৭); ঈশ্বড্ডা এলাকায় ভাসমান অবস্থায় থাকা মৃত আলমগীরের ছেলে ইমন হাসান শাওন (২৬) এবং টঙ্গী পূর্ব থানার শিলমুন এলাকার সাচ্চু মন্ডলের ছেলে শিশির আহমেদ অনিক (২৮)।

​একই সাথে বৈষম্যবিরোধী হ’ত্যা মামলার অন্যতম আসামি হিসেবে গাজীপুর মহানগরীর মধ্য জাঝর এলাকার মৃ’ত আকবর আলীর ছেলে মোতালেব হোসেনকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। এছাড়া নারী ও শি’শু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের কুশিদ মিয়ার ছেলে আব্দুর রহমানকে (২৯)।

​অভিযানের অংশ হিসেবে জিএমপি অধ্যাদেশের ৭৮ ধারায় আরও দুই আসামিকে আটক করা হয়েছে। তারা হলেন জামালপুরের ইসলামপুরের বেনুয়ারচর এলাকার মৃত ফকির ইসলামের ছেলে নবী হোসেন (৩৫) এবং নেত্রকোনার কেন্দুয়ার বলাইশিমুল গ্রামের সুরাজ আলীর ছেলে সোহাগ মিয়া (২৭)।

​গাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল আউয়াল সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ নির্মূলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa