গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল বৃ'দ্ধা ভিক্ষুকের, আটক চালক | sotto unmochon গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল বৃ'দ্ধা ভিক্ষুকের, আটক চালক | sotto unmochon
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল বৃ’দ্ধা ভিক্ষুকের, আটক চালক

ডেক্স রিপোর্ট / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানা এলাকায় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাপায় জাহানারা বেগম (৭২) নামে এক বৃ’দ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ৩০ জুলাই (বৃহস্পতিবার) আনুমানিক দুপুর ১টা ১৫ মিনিটে কুনিয়া তারগাছ সংলগ্ন আনোয়ার ইস্পাতের গেটের সামনে গাজীপুরগামী লেনে রাস্তা পারাপারের সময় এই মর্মা’ন্তিক দু’র্ঘটনাটি ঘটে।

​নিহত জাহানারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ গ্রামের মৃ’ত আব্দুল গফুর ও মৃ’ত সোনাবান নেসার কন্যা। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকার পাগলীর মায়ের মাজার সংলগ্ন কাজীবাড়িতে বসবাস করতেন এবং স্থানীয় এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

​প্রত্যক্ষদর্শী ও পারিপার্শ্বিক সূত্র জানায়, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি গাজীপুরগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১৩-০৩২৯) বৃ’দ্ধাকে পি’ষ্ট করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মর্মা’ন্তিক এই ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা ধাওয়া করে কাভার্ডভ্যানসহ এর চালক মোহাম্মদ বেলালকে (৪৯) আটক করে পুলিশে সোপর্দ করে। আটক চালক বরিশাল জেলার উজিরপুর থানার দক্ষিণ মোরাকাটি গ্রামের মৃ’ত মজিবুর রহমানের ছেলে।

এব্যাপারে গাছা থানার অফিসার ইনচার্জ গোলাম রাব্বানী জানান, বর্তমানে আটককৃত চালক ও ঘাতক কাভার্ডভ্যানটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa