গাজীপুরে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার, প্রাণ গেল ৫ জনের | sotto unmochon গাজীপুরে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার, প্রাণ গেল ৫ জনের | sotto unmochon
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

গাজীপুরে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার, প্রাণ গেল ৫ জনের

ডেক্স রিপোর্ট / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

গাজীপুরে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে হামের সংক্রমণ। চলতি বছরের জানুয়ারি থেকে ত্রিশ জুলাই পর্যন্ত জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৯৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা চলাকালীন এ পর্যন্ত পাঁচজনের মর্মান্তিক মৃ’ত্যু নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

​চিকিৎসা ব্যবস্থা ও বর্তমান পরিস্থিতির তথ্যে জানা যায়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত এক হাজার ৯৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮ জন রোগী। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৮ জন শিশু এবং ৫ জন প্রাপ্তবয়স্ক। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। স্বস্তির বিষয় হলো, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে কোনো মৃ’ত্যুর ঘটনা ঘটেনি।

​হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আক্রান্ত রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আমিনুল ইসলাম জানিয়েছেন, হামে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবার পাশাপাশি তাদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa