• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাছায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পালানোর ঘটনায় আটক যুবককে সমঝোতায় মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বাসন থানায় আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ গাজীপুরে জমি বিরোধে গৃহবধূ ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গাছা থানায় লিখিত অভিযোগ ভুয়া কবিরাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও হুমকি, পাল্টা চাঁদা দাবির নাটক ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি ডেস্কটপ কম্পিউটার প্রদান গাজীপুরে ধরা পড়ল কু’খ্যাত রহিম বাহিনী, স্বস্তিতে ধীরাশ্রমের বাসিন্দারা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা টঙ্গীতে গাঁজাসহ সাবেক যুবদল নেতার স্ত্রী ও শীর্ষ মাদক কারবারি টুনি গ্রেফতার বোমা হামলায় পুড়ল আড়ানী পৌর বিএনপি কার্যালয়: এলাকায় উত্তেজনা গাজীপুরে জামায়াতের আলোচনা সভা: শহীদদের স্বপ্ন পূরণে জাতীয় ঐকমত্যের ডাক

গাজীপুরে ধরা পড়ল কু’খ্যাত রহিম বাহিনী, স্বস্তিতে ধীরাশ্রমের বাসিন্দারা

ডেক্স রিপোর্ট / ১২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগরীর সদর থানাধীন ৩১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধীরাশ্রম বুড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে হ’ত্যা, ডাকাতি ও একাধিক মামলার অভিযুক্ত দু’র্ধ’র্ষ ‘রহিম বাহিনী’র প্রধানসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় ধারালো অ’স্ত্র ও ইয়াবাসহ তাদের আইনের আওতায় আনা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—পশ্চিম ধীরাশ্রম এলাকার ইউনুস ডাক্তারের ছেলে এবং বাহিনীর প্রধান আব্দুর রহিম (২৮), তার ছোট ভাই আব্দুর রাব্বি (২২), পশ্চিম সামান্তপুর এলাকার ইমরান হোসেনের ছেলে শান্ত (১৯) এবং ধীরাশ্রম এলাকার আলমগীর হোসেনের ছেলে নাহিদ (৩২)। পুলিশ জানায়, কু’খ্যাত অপরাধী রহিমের বি’রুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় হ’ত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অভিযানকালে রহিম বাহিনীর প্রধানের কাছ থেকে দেশীয় ধারালো অ’স্ত্র ও ৩০ পিস ইয়াবা উ’দ্ধার করা হয় এবং অন্য তিন সহযোগীকে ধারালো অ’স্ত্রসহ মাদক চালানের স’ম্পৃক্ততায় গ্রেপ্তার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রহিম ও তার ভাই রাব্বির নেতৃত্বে ধীরাশ্রম ও আশপাশের এলাকায় এক আতঙ্কের রাজত্ব গড়ে উঠেছিল। তাদের স’ন্ত্রাসী কর্মকাণ্ডে অতি’ষ্ঠ হলেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, সম্প্রতি এক যুবককে তিন দিন আটকে রেখে নির্যাতনের পর মুক্তিপণ দাবি করে এই চক্র। দাবিকৃত অর্থ না পাওয়ায় তার স্বজনদেরও রশি দিয়ে বেঁধে মারধর ও লুটপাট চালানো হয়। তবে চক্রটির অন্যতম সহযোগী, ইজিবাইকে অ’স্ত্র ও মাদক সরবরাহকারী গাছা থানার বসুরিয়া এলাকার মিলন মিয়ার ছেলে রানা এখনও অধরা রয়েছে।

​দু’র্ধ’র্ষ এই সন্ত্রাসী চক্র গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা রহিম বাহিনীর বি’রুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান এবং অপরাধ দমনে আইনশৃ’ঙ্খলা বাহিনীর ধারাবাহিক সহায়তা প্রত্যাশা করেন।

​এ বিষয়ে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বি’রুদ্ধে নতুন করে অ’স্ত্র ও মাদক আইনে মামলা [মামলা নং ৪৪(৭)২০২৬] রজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাফাটকে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares