টঙ্গীতে গাঁজাসহ সাবেক যুবদল নেতার স্ত্রী ও শীর্ষ মাদক কারবারি টুনি গ্রেফতার | sotto unmochon টঙ্গীতে গাঁজাসহ সাবেক যুবদল নেতার স্ত্রী ও শীর্ষ মাদক কারবারি টুনি গ্রেফতার | sotto unmochon
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

টঙ্গীতে গাঁজাসহ সাবেক যুবদল নেতার স্ত্রী ও শীর্ষ মাদক কারবারি টুনি গ্রেফতার

ডেক্স রিপোর্ট / ৩০৫ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে পুলিশের একটি বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি মাকসুদা আক্তার টুনিকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ কেরানীরটেক এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাকসুদা আক্তার টুনি গাসিক ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেকের স্ত্রী।

​টঙ্গী পূর্ব থানা পুলিশ সূত্রে জানা গেছে, শীর্ষ মাদক কারবারি মাকসুদা আক্তার টুনি কেরানিরটেক এলাকায় অবস্থান করছেন—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৯টার দিকে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে টুনিকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২৫০ গ্রাম অবৈধ গাঁজা জব্দ করা হয়।

​অভিযানের বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, শনিবার রাতে ২৫০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি টুনিকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa