• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জমি বিরোধে বাঘায় বাড়িতে হামলা ও লুটপাট, অবলা পশু হ’ত্যা করে ঘর নির্মাণের অভিযোগ গাজীপুরে অপরাধ দমনে পুলিশের বিশাল সাফল্য: ১৮৫৪ মামলাসহ বিপুল অ’স্ত্র ও মাদক উ’দ্ধার ইয়াবা ও গাঁজাসহ মাদক সেবনের সময় হাতেনাতে আটক: বাঘায় যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিবেশ সুরক্ষায় কংক্রিট ব্লকের বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী ভুয়া এসআই সেজে প্রতারণার জাল: ৩টি চোরাই মোটরসাইকেল ও বিপুল মালামালসহ আটক ১ গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদমুক্ত করার দাবি: সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ পরিবেশ রক্ষায় মনিগ্রামে বৃক্ষরোপণ করলেন স্থানীয় নেতৃবৃন্দ লক্ষীনগরে প্রীতি ফুটবল ম্যাচে জয়ী অবিবাহিত একাদশ গাছা থানায় হ’ত্যা মামলার আসামি ধরেও ছাড়ল পুলিশ: রাজনৈতিক মহলের তদবিরের অভিযোগ গাজীপুরে পিকআপ নিয়ে ডাকাতির প্র‘স্তুতি: দেশীয় অ‘স্ত্রসহ গ্রেফতার ৫

গাজীপুরে অপরাধ দমনে পুলিশের বিশাল সাফল্য: ১৮৫৪ মামলাসহ বিপুল অ’স্ত্র ও মাদক উ’দ্ধার

ডেক্স রিপোর্ট / ২০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগরীর সার্বিক আইন-শৃ’ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে জোরালো ভূমিকা রাখছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে বিগত ছয় মাসের (জানুয়ারি থেকে জুন ২০২৬) অপরাধ ও আইন-শৃ’ঙ্খলা পরিস্থিতির বিস্তারিত পরিসংখ্যান এবং বর্তমান নিরাপত্তা ইস্যুগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার।

​চলতি বছরের প্রথম ছয় মাসে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় মোট ১,৮৫৪টি মামলা নথিভুক্ত হয়েছে। যার মধ্যে হত্যা মামলা ২০টি, মাদক সংক্রান্ত ৮১২টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৭৬টি, অ’স্ত্র সংক্রান্ত ৬০টি এবং ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় যথাক্রমে ৭টি ও ২৮টি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও সিধেল চুরিসহ অন্যান্য অপরাধের ধারায় আরও ৭৩৫টি মামলা দায়ের হয়। এই নির্দিষ্ট সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মোট ৩,২১৭ জন আসামিকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির কারণে ১,৮৮৮ জন মাদক ব্যবসায়ী এবং ৯০১ জন মাদক সেবনকারীকে আইনের আওতায় এনেছে পুলিশ।

​আইন-শৃ’ঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা ও চারটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে মাদকবিরোধী ধারাবাহিক তৎপরতায় ৫১,৫৬০ পিস ইয়াবা, ৩৫৭ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা, ১ কেজি ৯৬৫ গ্রাম হেরোইন, ৫৩০ পিস প্যাথিডিন ইনজেকশন, ৪৮ লিটার দেশি মদ, ১৫১ লিটার বিদেশি মদ এবং ২৭৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

​সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে জিএমপি। গত ৩ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর থানা এলাকা এবং ২১ জুন বাসন থানার মোগরখাল এলাকায় অবৈধ মিছিলের চেষ্টাকালে পুলিশকে লক্ষ্য করে হুমকির ঘটনায় সদর, বাসন, কোনাবাড়ী, গাছা ও টঙ্গী পশ্চিম থানায় মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ইতিমধ্যে ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উস্কানিদাতা ও অর্থ যোগানদাতা হিসেবে আরও শতাধিক ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

​অন্যদিকে, টঙ্গী পূর্ব থানা এলাকার পাগাঢ় বিসিক মার্কেটে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও মহড়া দেওয়ার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পাশাপাশি মাজার বস্তি, কেরানীর টেক, ব্যাংকের মাঠ ও এরশাদ নগরসহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাং নিয়’ন্ত্রণে সুনিবিড় তালিকা প্রস্তুত করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণ এবং ব্ল্যাকমেইলিং বা ‘হানি ট্র্যাপ’-এর মতো অপরাধগুলো উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় এবার খুনের হার অনেকটাই নিয়’ন্ত্রণে রয়েছে এবং চলতি বছরের ২০টি হ’ত্যাকাণ্ডের মধ্যে ১৯টি ঘটনারই রহস্য উদঘাটিত হয়েছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে মাঠে কাজ করছে বলে আশ্বস্ত করেছেন পুলিশ কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা