জমি বিরোধে বাঘায় বাড়িতে হামলা ও লুটপাট, অবলা পশু হ'ত্যা করে ঘর নির্মাণের অভিযোগ | sotto unmochon জমি বিরোধে বাঘায় বাড়িতে হামলা ও লুটপাট, অবলা পশু হ'ত্যা করে ঘর নির্মাণের অভিযোগ | sotto unmochon
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

জমি বিরোধে বাঘায় বাড়িতে হামলা ও লুটপাট, অবলা পশু হ’ত্যা করে ঘর নির্মাণের অভিযোগ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ৩৩৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলার মিরগঞ্জ হেলালপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে বর্বরোচিত হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং একটি গাভী গরুকে পিটিয়ে হ’ত্যার চা’ঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত বিরোধের জেরে ঘটা এই পাশবিক ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে একটি নিরীহ পরিবার। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম (৩৮) বাদী হয়ে বাঘা থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

​স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মিরগঞ্জ হেলালপুর গ্রামের বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম তার পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন ১ শতক জমিতে পরিবার-পরিজন নিয়ে দীর্ঘ ২২ বছর যাবত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই জমিটি জোরপূর্বক দখল করার জন্য একই এলাকার মোঃ হালিম আলী, মোঃ হান্নান আলী, মোঃ রবিউল ইসলাম, মোঃ সাইদুর রহমান, মোঃ হামেদ ইসলাম, মোঃ সোহাগ ইসলাম ও মোঃ মোশাররফ হোসেনসহ একদল প্রভাবশালী ব্যক্তি তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল।

​এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল বিবাদীরা সিরাজুল ইসলামের বসতবাড়ির সীমানা বেড়া দেওয়ায় অন্যায়ভাবে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে তারা গোয়ালঘরে অনধিকার প্রবেশ করে একটি নিরীহ গাভী গরুকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে। অবলা পশুটি দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

​ঘটনার চূড়ান্ত রূপ নেয় গত ১ জুলাই সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময়। পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অ’স্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষরা সিরাজুল ইসলামের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। জমিটি সম্পূর্ণ অবৈধভাবে দখলে নেওয়ার উদ্দেশ্যে তারা বসতবাড়ির টিনের ঘর, একটি টয়লেট, কাঠের দরজা ও ৪টি জানালা ভাঙচুর করে প্রায় ২ লক্ষ টাকার সমপরিমাণ ক্ষতিসাধন করে। হামলাকারীরা এখানেই ক্ষান্ত হয়নি, তারা ভাঙচুরকৃত মালামাল টেনে-হিঁচড়ে পাশের পানিতে ফেলে দেয় এবং নতুন ঘর নির্মাণের জন্য বাড়িতে এনে রাখা প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ৩৫টি নতুন টিন লুটপাট করে নিয়ে যায়।

​হামলা ও লুটপাটের সময় ভুক্তভোগী পরিবারটির আর্তচিৎকারে প্রতিবেশী শাহিন ও মোঃ নাশিরসহ স্থানীয় লোকজন ছুটে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এই হামলায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। ঘটনার পর পারিবারিকভাবে আলোচনা ও সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হওয়ায় গত ২ জুলাই থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়, যা পরবর্তীতে গত ৪ জুলাই নিয়মিত মামলা হিসেবে থানায় নথিভুক্ত করা হয়।

​ভুক্তভোগী সিরাজুল ইসলাম ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে জানান যে, তারা দীর্ঘ দুই থেকে তিন দশক ধরে এই জমিতে বসবাস করছেন। অথচ প্রতিপক্ষরা অন্যায়ভাবে তাদের জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তারা কেবল ঘরবাড়ি ভেঙে তছনছ করেনি, বরং একটি অবলা পশুকে পিটিয়ে মেরে ফেলেছে। এমনকি গত ৪ জুলাই বিবাদীগণ জোরপূর্বক সেই জমিতে টিনের ঘর নির্মাণ সম্পন্ন করেছে। এই অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিজেদের জানমালের দ্রুত নিরাপত্তা দাবি করেছেন।

​এই বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে। আইন অমান্যকারী, হামলাকারী ও শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa