পরিবেশ সুরক্ষায় কংক্রিট ব্লকের বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী | sotto unmochon পরিবেশ সুরক্ষায় কংক্রিট ব্লকের বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী | sotto unmochon
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

পরিবেশ সুরক্ষায় কংক্রিট ব্লকের বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী

ডেক্স রিপোর্ট / ২১২ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

দেশে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বৃদ্ধি এবং মূল্যবান কৃষিজমি রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “মাটি পোড়াবো না, ইটভাটা কমাবো, কৃষিজমি রক্ষা করবো”—এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, একটি টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে কংক্রিট ব্লকের ব্যবহার বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি। দেশের পরিবেশ সুরক্ষা, কৃষিজমি রক্ষা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রচলিত পোড়া ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের উৎপাদন ও ব্যবহার ব্যাপকভাবে বাড়াতে হবে। পরিবেশ রক্ষায় এই শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

​মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্য বক্তারা উল্লেখ করেন, পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধি পেলে একদিকে যেমন ক্ষতিকর ইটভাটার ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে, অন্যদিকে কৃষিজমি রক্ষা, মারাত্মক বায়ুদূষণ হ্রাস এবং সামগ্রিক পরিবেশ সংরক্ষণে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জিয়াউল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সাঈদুর রহমান এবং গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষে সভায় অংশ নেন সংগঠনের সভাপতি লে. কর্নেল (অব.) শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান হাবীব, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আতিক শাহরিয়ার রাফিদ এবং মোহাম্মদ ফারুক খানসহ বিভিন্ন স্তরের শিল্প-উদ্যোক্তা, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। সভায় অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর প্রসার ঘটাতে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং কংক্রিট ব্লক শিল্পের টেকসই বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার জোরালো আহ্বান জানান।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa