গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মৈরাণ এলাকায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে “মুফাসা ইয়ুথ ক্লাব”-এর শুভ উদ্বোধন ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তরুণদের সামাজিক ও ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার প্রত্যয় নিয়ে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
আয়োজনে মূল ভূমিকা পালন করেন মুফাসা ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইসরাফিল আহম্মেদ অর্ণব। এছাড়া টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন ৩৩ নং ওয়ার্ড তাঁতী দলের সভাপতি সামিউল ইসলাম রাহাত।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির শুভ উদ্বোধন ঘোষণা করেন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান। একই সাথে তিনি উপস্থিত থেকে ফুটবল প্রদর্শনীরও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সানি আলম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিল পদপ্রার্থী মোহাম্মদ আলী, গাছা থানা কৃষকদলের আহ্বায়ক আমিরুল ইসলাম খান, তাঁতী দলের সাধারণ সম্পাদক ইসমত আলী এবং সহ-সভাপতি ইউসুফ ইসলামী। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান যুব সমাজকে মাদক, স’ন্ত্রাস এবং যাবতীয় সামাজিক অবক্ষয় থেকে সুরক্ষার প্রধান হাতিয়ার হলো খেলাধুলা। এই ধরণের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে যেমন সহায়ক, তেমনি এটি এলাকার মানুষের মধ্যে সামাজিক মেলবন্ধনকেও সুদৃঢ় করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। “মুফাসা ইয়ুথ ক্লাব” মৈরাণ অঞ্চলের যুবসমাজকে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা দেবে বলে ওসি আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।