যুবসমাজকে মাদকমুক্ত রাখতে মুফাসা ইয়ুথ ক্লাবের আত্মপ্রকাশ | sotto unmochon যুবসমাজকে মাদকমুক্ত রাখতে মুফাসা ইয়ুথ ক্লাবের আত্মপ্রকাশ | sotto unmochon
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে মুফাসা ইয়ুথ ক্লাবের আত্মপ্রকাশ

ডেক্স রিপোর্ট / ৩১১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মৈরাণ এলাকায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে “মুফাসা ইয়ুথ ক্লাব”-এর শুভ উদ্বোধন ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তরুণদের সামাজিক ও ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার প্রত্যয় নিয়ে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।

​আয়োজনে মূল ভূমিকা পালন করেন মুফাসা ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইসরাফিল আহম্মেদ অর্ণব। এছাড়া টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন ৩৩ নং ওয়ার্ড তাঁতী দলের সভাপতি সামিউল ইসলাম রাহাত।

আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির শুভ উদ্বোধন ঘোষণা করেন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান। একই সাথে তিনি উপস্থিত থেকে ফুটবল প্রদর্শনীরও উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সানি আলম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিল পদপ্রার্থী মোহাম্মদ আলী, গাছা থানা কৃষকদলের আহ্বায়ক আমিরুল ইসলাম খান, তাঁতী দলের সাধারণ সম্পাদক ইসমত আলী এবং সহ-সভাপতি ইউসুফ ইসলামী। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান যুব সমাজকে মাদক, স’ন্ত্রাস এবং যাবতীয় সামাজিক অবক্ষয় থেকে সুরক্ষার প্রধান হাতিয়ার হলো খেলাধুলা। এই ধরণের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে যেমন সহায়ক, তেমনি এটি এলাকার মানুষের মধ্যে সামাজিক মেলবন্ধনকেও সুদৃঢ় করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। “মুফাসা ইয়ুথ ক্লাব” মৈরাণ অঞ্চলের যুবসমাজকে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা দেবে বলে ওসি আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa