• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ব্যবসায়ী স্বপন বেপারীকে গ্রেপ্তারের নেপথ্য নিয়ে ক্ষোভ, ভোলায় কোস্ট গার্ডের বি’রুদ্ধে মানববন্ধনে এলাকাবাসী গাজীপুরে নিষি’দ্ধ সংগঠনের তৎপরতায় প্রশাসনের মদদের অভিযোগ এনসিপির গাছায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পালানোর ঘটনায় আটক যুবককে সমঝোতায় মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বাসন থানায় আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ গাজীপুরে জমি বিরোধে গৃহবধূ ও মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ, গাছা থানায় লিখিত অভিযোগ ভুয়া কবিরাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও হুমকি, পাল্টা চাঁদা দাবির নাটক ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি ডেস্কটপ কম্পিউটার প্রদান গাজীপুরে ধরা পড়ল কু’খ্যাত রহিম বাহিনী, স্বস্তিতে ধীরাশ্রমের বাসিন্দারা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা টঙ্গীতে গাঁজাসহ সাবেক যুবদল নেতার স্ত্রী ও শীর্ষ মাদক কারবারি টুনি গ্রেফতার

পদ্মা নদীতে স্পিডবোটে যুবকের গু’লিবি’দ্ধ লা’শ উ’দ্ধার, নেপথ্যে বালুমহলের আধিপত্য

আবুল হাশেম রাজশাহী ব্যুরো / ১৮১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে একটি স্পিডবোটের ভেতর থেকে গু’লিবি’দ্ধ অবস্থায় এক যুবকের র’ক্তাপ্লুত মরদেহ উ’দ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে লালপুর থানাধীন চর জাজিরা মৌজায় পদ্মা নদীর কিনারায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আইনশৃ’ঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, বালুমহলের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটা সংঘাতের জেরেই এই হ’ত্যাকা’ণ্ড সংঘটিত হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর এবং রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী হবির চর এলাকায় বালুমহলের দখল নেওয়াকে কেন্দ্র করে বেলাল গ্রুপ ও কাকন গ্রুপের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এই র’ক্তক্ষয়ী সংঘর্ষের খবর পেয়ে লালপুর থানা পুলিশসহ আইনশৃ’ঙ্খলা বাহিনীর বিভিন্ন দল পদ্মা নদীর প্রত্যন্ত চর ও তীরবর্তী অঞ্চলে চিরুনি অভিযান শুরু করে। তল্লাশির একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে চর জাজিরা এলাকায় নদীর কিনারায় নোঙর করা একটি সবুজ ও নীল রঙের স্পিডবোটের ভেতর থেকে ওই যুবকের মরদেহ উ’দ্ধার করা হয়।

​নিহত যুবকের নাম মো. আজিজুল হক ঝড়ু (৩৫)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাবনা পাড়া এলাকার মো. আব্দুল শেখ ও হাসিনা বেগমের পুত্র। পুলিশ জানায়, নিহতের বাম চোখের ওপরের অংশে স্পষ্ট গু’লির আঘাতের চিহ্ন রয়েছে, যা মাথার ওপরের অংশ দিয়ে বেরিয়ে গেছে। নিহত আজিজুল হক ঝড়ু চারঘাট এলাকার একটি বালু উত্তোলন পয়েন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

​ঘটনার খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং তদন্ত কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেন। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃ’ত্যুর প্রকৃত কারণ পুরোপুরি স্পষ্ট হবে। এই হ’ত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares