• বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাঘায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ গাজীপুরে জিলানীর ওপর হামলা: সাংবাদিকদের বিশাল মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন গাজীপুরে সীমানা নির্ধারণের পরও হয়রানি: কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ পাওনা টাকা চাওয়ায় হোটেল মালিককে ‘চাঁদাবাজ’ সাজানোর অভিযোগ: রাজশাহীতে সংবাদ সম্মেলন সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানের চিরবিদায়: গাজীপুরে শোকের ছায়া গাজীপুরে রেললাইনে গেম খেলাই কাল হলো: এসএসসি পরীক্ষার্থীসহ প্রা’ণ হারালেন ২ তরুণ রাজশাহীকে ঢেলে সাজানোর অঙ্গীকার: বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় গাজীপুরে উদ্ধার ঠাকুরগাঁওয়ের তিন কিশোরী ও শিশু জুয়েল পরিবারের কাছে হস্তান্তর আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬: নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়ে বিশ্বনাগরিক গড়ার আহ্বান

গাজীপুরে জিলানীর ওপর হামলা: সাংবাদিকদের বিশাল মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা এডিশন-এর গাজীপুর জেলা প্রতিনিধি ও জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান জিলানীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ মে ২০২৬, মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

​উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে জিলানীর ওপর বর্বরোচিত হামলাকারী মান্নান দেওয়ান ও রিফাতসহ সকল দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। একই সাথে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন এবং রাষ্ট্রীয়ভাবে সকল অসুস্থ ও আহত সাংবাদিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি উত্থাপন করা হয়।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির দৃশ্য

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং অবহেলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন। অথচ আজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে সহকর্মী মাহবুবুর রহমান জিলানীকে নির্মম হামলার শিকার হতে হয়েছে।

এই বর্বরোচিত হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর এক বড় আঘাত। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারী মান্নান দেওয়ান ও রিফাতসহ পর্দার আড়ালের মূল হোতাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেশজুড়ে কঠোর সাংবাদিক আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। একই সাথে তিনি প্রশাসনের কাছে সাংবাদিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং দ্রুত বিচার নিশ্চিতের জোর দাবি জানান।

​মানববন্ধনে তীব্র ক্ষোভ প্রকাশ করে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মান্নান দেওয়ান ও রিফাত প্রকাশ্যে ঘুরে বেড়ালে তা পুরো সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগের। প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তিনি বলেন, এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে হবে, অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উক্ত মানববন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গাজীপুর প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা একাত্মতা  প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়ে সত্যের মুখ কখনই স্তব্ধ করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা