মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে গাজীপুর জেলা পরিষদ: বৃত্তির চেক পেলেন ৩৫ জন | sotto unmochon মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে গাজীপুর জেলা পরিষদ: বৃত্তির চেক পেলেন ৩৫ জন | sotto unmochon
  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হামলা, গেট ভাঙচুর ও হ’ত্যার বিস্ফোরক অভিযোগ ঠিকাদারি ব্যবসা ধ্বংস করতে গভীর চক্রান্ত, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে রানা মিয়ার সংবাদ সম্মেলন টেকসই জ্বালানি ও ভবন-কেন্দ্রিক কার্বন হ্রাসে আন্তর্জাতিক নেতৃত্বের অংশগ্রহণে গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কোনাপাড়ায় চেকপোস্টে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না চোরাই প্রাইভেটকার, আটক ১ বাঘায় আগ্নেয়া’স্ত্র ও গু’লিসহ ইউপি সদস্যের স্ত্রী গ্রেফতার গাজীপুরে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার গাজীপুরে অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন: বিএনপি নেতাদের তদবিরের পর জামিনে আসামিরা গাছায় ইয়াবাসহ ধরা পড়ে মানিক, পুলিশকে বিব্রত করতে একটি মহলের তৎপরতা দীর্ঘ আইনি যুদ্ধ শেষে গোগ্রাম ইউনিয়নে জনতার রায়ের জয়, চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী

মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে গাজীপুর জেলা পরিষদ: বৃত্তির চেক পেলেন ৩৫ জন

ডেক্স রিপোর্ট / ১৯৭ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গাজীপুর জেলা পরিষদের বিশেষ উদ্যোগে উচ্চশিক্ষা পর্যায়ে অধ্যয়নরত জেলার ৩৫ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

​উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলোকপাত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম।

​জেলা পরিষদ সূত্রে জানা গেছে, শিক্ষাগত সহায়তা প্রোগ্রামের আওতায় কলেজ পর্যায়ের ১২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে নগদ বৃত্তির চেক দেওয়া হয়।

​অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, অসচ্ছলতার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থমকে না যায়, সেই লক্ষ্যে জেলা পরিষদের এই সামাজিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আগামীতেও শিক্ষার্থীদের মেধার মূল্যায়নে ও উচ্চশিক্ষা নিশ্চিতকরণে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa