কাশিমপুর মহিলা কারাগারে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক স্বামী | sotto unmochon কাশিমপুর মহিলা কারাগারে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক স্বামী | sotto unmochon
  • সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাশিমপুর মহিলা কারাগারে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক স্বামী গাছায় মাদ্রাসা ভবন থেকে নারী-পুরুষ আটক: এলাকায় নানা গু’ঞ্জ’ন ও আলোচনা পুলিশকে প্রযুক্তি নির্ভর ও মানবিক সংস্থা হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গণভোটের রায় ও বিচার দাবিতে গাছা থানা জামায়াতের বিক্ষোভ মিছিল সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে সাংবাদিক ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা: আশ’ঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সম্রাট, বরেন্দ্র প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল বৃ’দ্ধা ভিক্ষুকের, আটক চালক গাজীপুরে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার, প্রাণ গেল ৫ জনের গাজীপুরে ১২ সপ্তাহে ‘নো হর্ন’ নগরী গড়ার নতুন রোডম্যাপ: প্রশাসনিক গাড়িতেই সূচনা ব্যবসায়ী স্বপন বেপারীকে গ্রেপ্তারের নেপথ্য নিয়ে ক্ষোভ, ভোলায় কোস্ট গার্ডের বি’রুদ্ধে মানববন্ধনে এলাকাবাসী গাজীপুরে নিষি’দ্ধ সংগঠনের তৎপরতায় প্রশাসনের মদদের অভিযোগ এনসিপির

কাশিমপুর মহিলা কারাগারে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক স্বামী

ডেক্স রিপোর্ট / ২৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক যুবককে আটক করেছে কারা কর্তৃপক্ষ। ঘটনার পর আইনি পদক্ষেপের অংশ হিসেবে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আটক রেজাউল শ্রীপুর উপজেলার বেলতলী এলাকার মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

​ঘটনার বিবরণে জানা যায়, রোববার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আটক স্ত্রী আফরোজা আক্তারের সাথে দেখা করার উদ্দেশ্যে পৌঁছান রেজাউল। কারাগারের অভ্যর্থনা চেকপোস্টে প্রবেশকালেই তার গতিবিধি ও ভাবভঙ্গিতে কারারক্ষীদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাকে আলাদা করে নিবিড় তল্লাশির আওতায় আনা হলে বেরিয়ে আসে সুকৌশলে তার শরীরে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবার চালান।

​কারা নিরাপত্তা কর্মকর্তা ও উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশি হেফাজতে সমর্পণ করে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আসামিকে গ্রহণের কথা জানিয়ে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম উল্লেখ করেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সুনির্দিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa