• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাছায় মাদক সম্রাটের বিরুদ্ধে কথা বলায় বসতবাড়িতে সশ’স্ত্র হামলা, ৩ জন গুরুতর জখম বৃষ্টির দাপটে গাজীপুরে নজিরবিহীন জলজট: পানিবন্দি হাজার হাজার বাসিন্দা, উঠছে খাল দখলের গুরুতর অভিযোগ বাঘায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন: দুই যুবককে ২ লাখ টাকা জরিমানা জমি বিরোধে বাঘায় বাড়িতে হামলা ও লুটপাট, অবলা পশু হ’ত্যা করে ঘর নির্মাণের অভিযোগ গাজীপুরে অপরাধ দমনে পুলিশের বিশাল সাফল্য: ১৮৫৪ মামলাসহ বিপুল অ’স্ত্র ও মাদক উ’দ্ধার ইয়াবা ও গাঁজাসহ মাদক সেবনের সময় হাতেনাতে আটক: বাঘায় যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিবেশ সুরক্ষায় কংক্রিট ব্লকের বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী ভুয়া এসআই সেজে প্রতারণার জাল: ৩টি চোরাই মোটরসাইকেল ও বিপুল মালামালসহ আটক ১ গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদমুক্ত করার দাবি: সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ পরিবেশ রক্ষায় মনিগ্রামে বৃক্ষরোপণ করলেন স্থানীয় নেতৃবৃন্দ

গাছায় মাদক সম্রাটের বিরুদ্ধে কথা বলায় বসতবাড়িতে সশ’স্ত্র হামলা, ৩ জন গুরুতর জখম

ডেক্স রিপোর্ট / ২১ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায় মাদক ও স’ন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় জাতীয় যুবশক্তি নেতার বসতবাড়িতে দফায় দফায় নৃশংস স’ন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কথিত মাদক সম্রাট ও শ্রমিক লীগের সাবেক নেতা শহীদ মন্ডলের নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত ১১টায় বাদে-কলমেশ্বর এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের সিনিয়র মুখ্য সংগঠক এস কে শাকিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২২ জুন এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিলে তাকে আপসের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই অনৈতিক প্র’স্তাব প্রত্যাখ্যান করায় গত ২৪ জুন ২০ থেকে ৩০ জনের একটি সশ’স্ত্র দল দেশীয় অ’স্ত্রশ’স্ত্রে সজ্জিত হয়ে তার বসতবাড়িতে আকস্মিক হামলা চালায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতেনাতে দুজনকে আটক করে বলে তিনি উল্লেখ করেন।

​শাকিল সংবাদ সম্মেলনে আরও জানান, ওই বর্বরোচিত হামলার ঘটনার পর দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্ন মহল থেকে নানাভাবে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হতে থাকে। পরবর্তীতে গত ২৮ জুন মাদকবিরোধী পুনরায় মিছিল করায় গত ১১ জুলাই রাতে আবারও তার বাড়িতে পরিকল্পিতভাবে স’ন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা নির্বিচারে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং তার তিন সহযোগী—শফিকুল ইসলাম, রিয়াদ আহমেদ ও সায়েমকে কু’পিয়ে গু’রুতর র’ক্তা’ক্ত জখম করে। আহতদের মধ্যে দুজনের মাথায় এবং একজনের পায়ে ধারালো অ’স্ত্রের মারাত্মক আঘাত লেগেছে বলে তিনি দাবি করেন।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাকিল ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, গাছা থানা শ্রমিক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ মন্ডলের বিরুদ্ধে মাদক ও স’ন্ত্রাস সৃ’ষ্টিসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলা চলমান রয়েছে। এছাড়া ২০১৯ সালের ২৩ মার্চ জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘গাছার মূর্তিমান আতঙ্ক শহীদ’ এবং একই বছরের ১৮ জুন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় ‘গাছার মূর্তিমান আতঙ্ক শহীদ মন্ডলের অপকর্ম দিন দিন বেড়েই চলছে’ শিরোনামে তার নানাবিধ অপরাধের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বলেও তিনি সংবাদ সম্মেলনে তথ্যপ্রমাণ উপস্থাপন করেন। একই সঙ্গে তিনি জসিম মন্ডল, ফারুক হোসেন এবং গাছা থানা শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধেও মাদক ও স’ন্ত্রাসী কর্মকা’ণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার তীব্র অভিযোগ তোলেন।

​সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, এই নৃশংস হামলার ঘটনায় জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক বাদী হয়ে চিহ্নিত স’ন্ত্রাসী শহীদ মন্ডলকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে গাছা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ প্রসঙ্গে তরিকুল ইসলাম তারেক বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করায় শাকিল ওপর এ পর্যন্ত চারবার নৃশংস হামলা চালানো হয়েছে। অবিলম্বে এই চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সাধারণ গাছাবাসীকে সঙ্গে নিয়ে গাছা থানা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা ও মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিতসহ জাতীয় যুবশক্তির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেইসবুকে আমরা

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa
Shares